কাউন্ট ডাউন-আট
কৃষক-ক্ষেতমজুররা শেখ হাসিনাকে বরণ করার অপেক্ষায়-
২৪ এর পাঁচ আগস্টের পর বাংলাদেশে শুধুমাত্র জংগী, পাকিস্তানি এবং ডলার দালাল আর রাজাকারের বংশধররা ছাড়া কেউ ভালো নেই। সবাই কষ্টে আছে, আতংকে আছে। তবে সবচেয়ে বেশি খারাপ আছে বাংলার কৃষকরা। যারা শ্রমে-ঘামে আমাদের জন্য খাদ্য ফলায়। কৃষকদের কষ্ট এখন অবর্ণনীয়।
ইউনুসের বানিজ্য নীতির কারণে এখন কৃষিতে বীজ সংকট, সার সংকট সৃষ্টি হয়েছে। এখন এই সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। সরকার সার নিয়ে প্রতিদিন মিথ্যাচার করছে।
সারের দাবিতে কৃষকরা আন্দোলন করছেন,সড়ক অবরোধ করছেন। যেমনটা করেছিল ১৯৯৪ সালে। সেই সময় সারের দাবিতে রক্ত ঝরছিল কৃষকদের। জীবন দিয়ে তারা সোনার ফসল ফলাতে চেয়েছিল। এখন আবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে।
ইউনুস আওয়ামী লীগ আমলে কৃষকদের জন্য বিনা সুদে ঋণ দেয়ার সিদ্ধান্ত বাতিল করে। শুধু তাই নয়, কৃষি ঋণ প্রদানও কমিয়ে আনা হয়।তার উদ্দেশ্য ছিল কৃষকরা ব্যাংক থেকে ঋণ না পেলে গ্রামীণ ব্যাংকের কাছে যাবে। উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হবে। ইউনুস কৃষি ঋণ পরিশোধ করতে না পারায় প্রায় এক হাজার কৃষকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়ের করে।
বিএনপি ক্ষমতায় এসে এসব মামলা প্রত্যাহার করেনি।
বিএনপি কৃষকদের জন্য সার দিতে পারছে না।
কৃষকরা তাদের ফসলের ন্যূনতম দাম পাচ্ছেন না।
অথচ কৃষকদের আপনজন শেখ হাসিনা কৃষি এবং কৃষকদের জন্য অনেক সহায়তা কর্মসূচি চালু করেছিলেন-
• কৃষকদের জন্য কম দামে সার ও বীজ সরবরাহ।
• কৃষি ঋণ সহজীকরণ।
• প্রতিটি বানিজ্যিক ব্যাংকের জন্য কৃষি ঋণ প্রদান বাধ্যতামূলক করা।
• সেচের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুৎ বিল কমানো।
• কৃষকদের জন্য কম দামে ডিজেল সরবরাহ নিশ্চিত করা।
• কৃষকদের জন্য ১০টাকায় ব্যাংক একাউন্ট খোলার ব্যবস্থা।
• কৃষকরা যাতে ফসলের ন্যায্য মূল্য পায় সেজন্য বাজার পদ্ধতি সংস্কার।
• কৃষি বিপণন আধুনিকীকরণ।
• কৃষিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার।
এরকম বহু উদ্যোগ নিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কৃষকদের মুখে হাসি ফুটিয়েছিলেন।
শেখ হাসিনা বলেছিলেন, কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে।
শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে।
কৃষকদের মুখের হাসি কেড়ে নিয়েছে ইউনুস আর তারেক রহমানের তাবেদার সরকার।
কৃষকদের অধিকার ফিরিয়ে দিতে আসছেন শেখ হাসিনা।
কোটি কৃষক যার পাশে
রুখবে তাঁকে কে সে?
All reactions:
7 comments
2 shares
Like
Comment
Most relevant
Bhuiyan Shojib
জয় বাংলা
Syed Md. Arif Hossain
জয় বাংলা
Shahriar Kabir Biddut
জয় বাংলা বলে আগে বাড়ো
Kamal Mostafa
জয়য়য়য়য় বাংলা জিতবে আবার শেখ হাসিনা
জুলি ও কুড়ি
জয় বাংলা