যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর ৭০০ কোটি টাকার প্রতারণা, সাড়ে ৬ বছরের দণ্ড

354 Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
অভিযুক্ত জাকিয়া খান। ছবি : সংগৃহীত
অভিযুক্ত জাকিয়া খান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে জালিয়াতির অভিযোগে জাকিয়া খান (৫৫) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক নারীকে সাড়ে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের আদালত। ওই নারীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বয়স্কদের সেবা কেন্দ্র (অ্যাডাল্ট ডে কেয়ার) পরিচালনার আড়ালে ৬ কোটি ৪০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৯০ কোটি ৬৫ লাখ টাকা) প্রতারণা করেছেন তিনি।

একই সঙ্গে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৫ কোটি ৬০ লাখ ডলার ফেরত দেওয়া এবং অবৈধভাবে অর্জিত ৫০ লাখ ডলার সমমূল্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে মেডিকেইডের সেবাগ্রহীতা সেজে আসা এক ছদ্মবেশী গোয়েন্দা কর্মকর্তার হাতে অবৈধ ঘুষের অর্থ তুলে দেওয়ার সময় গোপন ক্যামেরায় ধরা পড়েন জাকিয়া খান। সে সময় তাকে অত্যন্ত উৎফুল্ল মেজাজে টেবিলের ওপর নগদ ডলারের বান্ডিল সাজিয়ে গুনতে দেখা যায়।

খবরে বলা হয়, গোপন ক্যামেরায় তোলা ভিডিওতে ঘুষের নগদ অর্থ গুনতে দেখা যাওয়া এই নারী ব্রুকলিনের কোনি আইল্যান্ড এলাকায় ‘হ্যাপি ফ্যামিলি’ এবং ‘ফ্যামিলি সোশ্যাল’ নামে দুটি ডে কেয়ার সেন্টার পরিচালনা করতেন।

জাকিয়া খান দুই প্রতিষ্ঠান মিলে মেডিকেইডের কাছে প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলারের ভুয়া বিল জমা দিয়েছিল, যার মধ্যে কর্তৃপক্ষ ৫ কোটি ৬০ লাখ ডলার পরিশোধ করে।

আদালতের নথি বলছে, জাকিয়া খান ব্রুকলিনের কনি আইল্যান্ড এলাকায় দুটি সোশ্যাল অ্যাডাল্ট ডে-কেয়ার সেন্টারের মালিক ছিলেন। প্রতিষ্ঠান দুটি হলো- হ্যাপি ফ্যামিলি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার ইনকরপোরেটেড (হ্যাপি ফ্যামিলি) এবং ফ্যামিলি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার ইনকরপোরেটেড (ফ্যামিলি সোশ্যাল)।

এছাড়া তিনি রেসপনসিবল কেয়ার স্টাফিং ইনকরপোরেটেড নামে একটি হোম হেলথ কেয়ার ফিসকাল ইন্টারমিডিয়ারি প্রতিষ্ঠানের মালিক ছিলেন। জালিয়াতির মাধ্যমে পাওয়া অর্থ গ্রহণ ও তার প্রকৃত উৎস গোপন করতে তিনি তানউই সার্ভিসেস ইনকরপোরেটেড নামে আরও একটি প্রতিষ্ঠান ব্যবহার করতেন।

ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত অবৈধ সুবিধা ও ঘুষের বিনিময়ে একদল মার্কেটার মেডিকেইডের সুবিধাভোগীদের জাকিয়া খানের পরিচালিত সোশ্যাল অ্যাডাল্ট ডে-কেয়ার সেন্টারগুলোতে নিয়ে আসতেন।

খান ও ওই মার্কেটাররা মেডিকেইডের সেসব সুবিধাভোগীদের ঘুষ ও কিকব্যাকের বিনিময়ে মেডিকেইডের কাছে বিল করতেন। কিন্তু মেডিকেইডের কাছে যেভাবে এসব সেবা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছিল, বাস্তবে সেভাবে কোনো সেবা দেওয়া হয়নি।

২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে হ্যাপি ফ্যামিলি ও ফ্যামিলি সোশ্যাল মিলে মেডিকেইডের কাছে প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলারের জালিয়াতিপূর্ণ বিল জমা দেয়। এসব মিথ্যা ও জালিয়াতিপূর্ণ দাবির ভিত্তিতে মেডিকেইড প্রায় ৫ কোটি ৬০ লাখ ডলার পরিশোধ করে।

পরবর্তীতে গোয়েন্দাদের জালে ধরা পড়ার পর ২০২৫ সালের আগস্টে খান স্বাস্থ্যসেবা জালিয়াতির ষড়যন্ত্র এবং যুক্তরাষ্ট্রকে প্রতারণা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগে দোষ স্বীকার করেন।

গত বুধবার ব্রুকলিনের ফেডারেল আদালতে ইউএস ডিস্ট্রিক্ট জাজ নাতাশা মার্লে এই মামলার রায় ঘোষণা করেন। বিচারক জাকিয়া খানকে ৭৬ মাস বা সাড়ে ছয় বছরের কারাদণ্ড প্রদান করেন। এর আগে গত বছরের আগস্টে স্বাস্থ্যসেবা জালিয়াতি এবং সরকারের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগে আদালতে নিজের দোষ স্বীকার করেছিলেন জাকিয়া।

কারাদণ্ডের পাশাপাশি জাকিয়া খানের ব্রুকলিনের বাসা থেকে জব্দ করা নগদ অর্থ, বিপুল পরিমাণ সোনার গয়না এবং দুটি বাড়িসহ মোট ৫০ লাখ ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে মেডিকেইডের ক্ষতিপূরণ বাবদ তাকে ৫ কোটি ৬০ লাখ ডলার পরিশোধ করতে হবে। নিউ ইয়র্কের মেডিকেইড হোম কেয়ার প্রোগ্রামে দীর্ঘদিন ধরে চলা তদারকির অভাব ও দুর্নীতি বন্ধে এ রায়কে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি নোসেলা বলেন, ‘আজকের এই সাজা আমাদের ডিস্ট্রিক্টে অপরাধ দমনে একটি শক্তিশালী বার্তা দিয়েছে। আমেরিকান করদাতাদের প্রতারণার হাত থেকে সুরক্ষা দিতে আমাদের কার্যালয় ও বিচার বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণে আমাদের ডিস্ট্রিক্টে দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মালিক ও পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোরভাবে মামলা পরিচালনা করব।’

সূত্র: নিউইয়র্ক পোস্ট

কালবেলা/এএসএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনিদের হামলায় সৌদির পাশে থাকবে যুক্তরাজ্য

জাতীয় ছাত্রশক্তির কাউন্সিলে দুপক্ষের হাতাহাতি

সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করে ‘জুয়া’ ছাড়ার প্রতিজ্ঞা

সার নিয়ে গুজবে কান না দিয়ে তথ্য যাচাই করুন: বিসিআইসি চেয়ারম্যান

আইনমন্ত্রীর সঙ্গে সাতক্ষীরা প্রেসক্লাব নেতাদের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ বছরের শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিকৃবির আন্দোলন স্থগিত

স্বজন ও সহকর্মীদের অশ্রুসিক্ত নয়নে সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায়

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বাগেরহাটে ‘শয়তানের নিশ্বাস’ প্রয়োগ করে তরুণকে অপহরণচেষ্টা, হাসপাতালে ভর্তি

১০

ওমানে বৈঠকে বসবে আরব দেশগুলো, সই হতে পারে হরমুজ চুক্তি

১১

যে চিঠি কখনো পড়েনি দেবী

১২

চাঁদ দেখা গেছে, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম কবে

১৩

প্রবাসীর স্ত্রীর ভাড়া বাসায় বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ

১৪

ইঞ্জিন দ্রুত সচল রাখাসহ রেলওয়ের বিভিন্ন কাজে গতি চান পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক

১৫

কুড়িগ্রামে ড্রেনে পড়েছিল নবজাতকের মরদেহ

১৬

জীবনের সেরা অর্জনের রাতটিই ভুলে গেছেন স্যান্ড্রা বুলক

১৭

মুর্মুর সঙ্গে পেজেশকিয়ানের বৈঠক, ভারত-ইরানের সম্পর্ক নিয়ে আলোচনা

১৮

সার নিয়ে নতুন সিদ্ধান্ত, কৃষক-ডিলারদের জন্য নতুন নির্দেশনা

১৯

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন

২০
X