প্রিন্ট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পিএম
জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৭:২২ পিএম
জামালপুরে রশিদপুরে বহুল আলোচিত সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউপি সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মো. ছাত্তার আলী, মো. আব্দুল মালেক এবং মো. আনু। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০০৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদরের রশিদপুর ভাটিপাড়া এলাকায় ভুক্তভোগী নারী নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১১টার দিকে আসামিরা তাকে ডেকে তুলে মুখে গামছা বেঁধে তুলে নিয়ে যায় এবং বাড়ির পাশে বাঁশঝাড়ের নিচে নিয়ে জোরপূর্বক গণধর্ষণ করে। পরবর্তীতে ওই নারী থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেন আদালত।
আদালতের আদেশ অনুযায়ী জরিমানার অর্থ আদায় করে ওই নারীকে দেওয়া হবে বলেও জানান পিপি ফজলুল হক।
সম্পর্কিত খবর
বাঘায় গরু চোর সন্দেহে আটক ২, গণপিটুনিতে ১ জনের মৃত্যু
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
রাজশাহীর বাঘায় গরু চোর সন্দেহে দুজনকে আটক করা হয়। এ সময় গণপিটুনিতে শিমুল হোসেন নামের একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে শিমুল হোসেন (২৮) ও একই গ্রামের নবীন শাহার ছেলে শমজান আলী (৪০) জোতকাদিরপুর স্কুলের পাশে মুনছুর আলীর ছেলে ইয়ার আলীর বাড়িতে রাত আড়াই দিকে গরু চুরি করতে যায়। এ সময় বাড়ির মালিকের উপস্থিত টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার সময়ে এলাকার লোকজন ঘীরে তাদের আটক করে খুঁটির সঙ্গে বেধে রাখে। সকালে তাদের দফায় দফায় মারপিট করে আহত করা হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়ার পর দায়িত্বরত ডাক্তার শিমুল হোসেনকে মৃত্যু ঘোষণা করেন।
এরমধ্যে শমজান আলীর আবস্থা বেগতিক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে পাকুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর সালাউদ্দিন আহমেদ লিটন বলেন, তারা মাদকাশক্ত। এলাকায় তারা কোনো কাজ করে না। সোমবার রাতে তারা গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে শিমুল হোসেনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, শিমুল হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। গরুর মালিক ইয়ার আলী বাদি হয়ে চোরের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন।