ডোপ টেস্টে সিদ্ধার্থ-মুগ্ধের শরীরে মাদকের আলামত মেলেনি
রংপুর ব্যুরো
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১৫:৫৫
ছবি: সংগৃহীত
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো আলামত পাওয়া যায়নি। সোমবার গোয়েন্দা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (৩০ আগস্ট) রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে আদালতের অনুমতি নিয়ে দুই আসামির প্রস্রাবের নমুনা সংগ্রহ করা হয়। গোয়েন্দা পুলিশের সদস্য ও রংপুর মেডিকেল কলেজের ল্যাব টেকনোলজিস্টদের একটি দল এ নমুনা সংগ্রহ করে।
পরে নমুনাগুলো পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে সিদ্ধার্থ ও মুগ্ধের শরীরে মাদকের কোনো আলামত পাওয়া যায়নি।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, রোববার তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। সোমবার ফলাফল পাওয়া গেছে। পরীক্ষায় মাদকের কোনো আলামত পাওয়া যায়নি।
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যার অভিযোগে গত ২৩ আগস্ট ভোরে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ২১ আগস্ট ভোরে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে খুন হন গণপতি চক্রবর্তী।
এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন সিদ্ধার্থ ও মুগ্ধ। জবানবন্দিতে তারা জানান, ২০ আগস্ট দিনগত মধ্যরাত থেকে পরদিন পর্যন্ত হত্যাকাণ্ডের আগে ও পরে তারা নয় পিস ইয়াবা সেবন করেছিলেন।
নিউজনাউ/আহাআ/২০২৬
রংপুর থেকে আরও দেখুন
রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে জেলগেটে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
রংপুর নগরীতে শিক্ষক পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে আরও জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। তাদের তিন দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত দুই দিন প্রতিদিন তিন ঘণ্টা করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন। অর্থাৎ দুই আসামিকে মোট ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ।সোমবার (৩১ আগস্ট) বিকেলে রংপুরের...
ডোপ টেস্টে সিদ্ধার্থ-মুগ্ধের শরীরে মাদকের আলামত মেলেনি
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো আলামত পাওয়া যায়নি। সোমবার গোয়েন্দা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে রবিবার (৩০ আগস্ট) রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে আদালতের অনুমতি নিয়ে দুই আসামির প্রস্রাবের নমুনা সংগ্রহ করা...
শিক্ষকদের সঠিক মূল্যায়নের আশ্বাস দিলেন ববি হাজ্জাজ
বর্তমান সরকার শিক্ষকদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সাথে তিনি বলেছেন, ২০২৭ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।সোমবার (৩১ আগস্ট) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা...
পঞ্চগড় জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশের সর্বউত্তরের সীমান্ত এলাকা পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় সীমান্ত এলাকার সবুজ প্রকৃতি ও নান্দনিক পরিবেশ উপভোগ করেন তিনি ও তার সহধর্মিণী ডিয়ান ডাও।সোমবার সকালে তিন দিনের উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে মার্কিন রাষ্ট্রদূত পঞ্চগড়ের বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হন। সকালে...
তেলের ঘানি দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, খেলেন খামারের দুধ
রংপুরের গঙ্গাচড়ায় আধুনিক প্রযুক্তির ডেইরি ফার্ম ঘুরে দেখার পাশাপাশি স্থানীয়ভাবে সরিষার তেল তৈরির ঐতিহ্যবাহী ঘানি পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় খামারে উৎপাদিত দুধও পান করেন তিনি।রবিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের খাপরিখাল এলাকায় প্যারাগন এগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের খামার এবং চন্দনের হাটের স্থানীয়...
হিলি বাজারে শুরু হলো ‘ক্যাশলেস’ লেনদেনের ক্যাম্পেইন
'এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর'-এই স্লোগানকে সামনে রেখে ডিজিটাল লেনদেনের আওতায় দিনাজপুরের সীমান্তবর্তী হিলি বাজারকে আনতে শুরু হয়েছে 'ক্যাশলেস হিলি বাজার' ক্যাম্পেইন।পূবালী ব্যাংক পিএলসি হিলি উপশাখার আয়োজনে রবিবার দুপুর ১২টায় হিলি বাজারে স্থাপিত অস্থায়ী বুথে ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। হিলি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ খান...
রংপুরের চার খুন: কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।রবিবার (৩০ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের একটি দল তাদের নমুনা সংগ্রহ করে।আসামিদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের কারাগার থেকে...
আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ
আগামী ২০২৭ শিক্ষাবর্ষের শুরুতেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তবে চলমান পাইলট কর্মসূচিতে কোনো নতুন ত্রুটি পাওয়া গেলে সময় কিছুটা পিছিয়ে যেতে পারে বলেও জানিয়েছেন তিনি।রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে রংপুরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষণার্থীদের তৈরি মডেল...
সম্পাদক ও প্রকাশক: মোঃ মানিক বাবলু
স্বত্ব © 2026 Newsnow24