সড়কে পর্দাঘেরা ‘মহিলা রিকশা’ 

ফিরে এলো যেন সেকালের ঢাকা
510 Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
ঢাকার সড়কে পর্দাঘেরা ‘মহিলা রিকশা’। ছবি: সংগৃহীত
ঢাকার সড়কে পর্দাঘেরা ‘মহিলা রিকশা’। ছবি: সংগৃহীত

পর্দাঘেরা একটি রিকশা। দেখলে মনে হবে পুরোনো ঢাকার কোনো সড়ক থেকে উঠে এসেছে অতীতের সেই বাহন। ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে বের হওয়া বর্ণিল শোভাযাত্রায় এমনই এক ‘মহিলা রিকশা’ বিশেষ নজর কেড়েছে।

একসময়ের এই ঐতিহ্যবাহী বাহনের পাশাপাশি শোভাযাত্রায় ছিল স্টিমার, ঘোড়ার গাড়ি ও পালকি। ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা অনুষঙ্গ নিয়ে শুক্রবার (২৮ আগস্ট) বিকালে বের হওয়া এ শোভাযাত্রায় যেন একসঙ্গে ধরা দেয় পুরোনো ও বর্তমান ঢাকা।

‘ঢাকা দিবস ২০২৬- হৃদয়ে ঢাকা’ এবং ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত ‘ঢাকা শোভাযাত্রা’ লক্ষ্মীবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে গিয়ে শেষ হয়। এতে হাজার হাজার মানুষ অংশ নেন।

ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন উপস্থিত ছিলেন।

শোভাযাত্রায় ট্রাকে ট্রাকে তুলে ধরা হয় পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনার প্রতিকৃতি। ছিল আহসান মঞ্জিল, ঢাকেশ্বরী মন্দির, তারা মসজিদ, আর্মেনিয়ান গির্জা, জাতীয় স্মৃতিসৌধ ও লালবাগ কেল্লা। বড় ক্যানভাসে ফুটিয়ে তোলা হয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, কেন্দ্রীয় শহীদ মিনার, লালকুঠি, বৌদ্ধ মন্দির ও ঐতিহ্যবাহী ঢাকা গেটও।

শোভাযাত্রায় ঢাকার পত্তন ও বিকাশে অবদান রাখা ঐতিহাসিক ব্যক্তিদেরও রূপায়ণ করা হয়। রানী ভিক্টোরিয়া, নবাব খাজা আহসানউল্লাহ, লীলা নাগ (রায়), নিকোলাস পোগোজ, জিন্নাবাই ও পরিবিবির মতো ঐতিহাসিক চরিত্রের আদলে সাজেন অংশগ্রহণকারীরা।

পুরান ঢাকার খাদ্যসংস্কৃতিও বাদ যায়নি। শোভাযাত্রায় ছিল বাকরখানি, নান্না বিরিয়ানি ও বিউটি লাচ্ছির প্রতিকৃতি। পাশাপাশি স্টিমার, ঘোড়ার গাড়ি, পালকি এবং পর্দাঘেরা ‘মহিলা রিকশা’ তুলে ধরে ঢাকার পুরোনো যাতায়াতব্যবস্থার স্মৃতিও ফিরিয়ে আনা হয়।

ডিএসসিসির মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের কর্মসূচিতে ২৮ আগস্ট লক্ষ্মীবাজার থেকে নগর ভবন পর্যন্ত ঘোড়ার গাড়ি, রিকশা, ভিনটেজ গাড়ি ও পালকিসহ শোভাযাত্রার আয়োজনের কথা ছিল।

শুক্রবারের শোভাযাত্রায় ইতিহাসের স্থাপনা, ঐতিহাসিক চরিত্র, খাবার ও বাহনের প্রতীকী উপস্থাপনা দেখে পথের দুই পাশে দাঁড়িয়ে থাকা নগরবাসীও মুগ্ধ হন। পুরো আয়োজন যেন পুরোনো ঢাকার স্মৃতিকে বর্তমান নগরজীবনের সঙ্গে মিলিয়ে দেওয়ার এক বর্ণিল প্রয়াস।

উল্লেখ্য, ৪১৬ বছরের ঢাকা তাই এদিন শুধু একটি শহরের বয়স উদ্‌যাপন করেনি; নিজের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকেও নতুন করে সামনে এনেছে।

কালবেলা/কেএইচআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা আব্বাস দেশে ফিরছেন বুধবার

ভারতকে বিশ্বকাপ উপহার দিতে চান ছেলে থেকে মেয়ে হওয়া অনয়া

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

চট্টগ্রামে হাসপাতালে নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ

উত্তর সাইপ্রাসে ২৬০ যাত্রী নিয়ে ফেরি ডুবি

অস্ট্রেলিয়ার শরণার্থী নীতি: বাংলাদেশিদের জন্য খুলছে কী নতুন দুয়ার?

নিরাপদ খাদ্য নিশ্চিতে সাত দিনে ২০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

মক্কা চুক্তির বিষয়ে বাংলাদেশের কেন সতর্ক থাকা উচিত

মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজকে জরিমানা

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব: অর্থমন্ত্রী

১০

সংসদে পাসের সুপারিশ পেল ‘সম্পত্তি হস্তান্তর’ ও ‘মানবাধিকার কমিশন’ বিল

১১

৯ ম্যাচে ৩৮ গোল মেসির, প্রতিপক্ষ কারা?

১২

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি

১৩

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি তাছবীর, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ

১৪

আশুলিয়ায় চাঁদার জন্য ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট, হত্যার হুমকি

১৫

বাংলাদেশ বাণিজ্যের জন্য উন্মুক্ত, পারস্পরিক সুবিধায় কাজ করতে প্রস্তুত: ডেনমার্ক রাষ্ট্রদূত

১৬

ছেলেকে হারানোর বছর না ঘুরতেই ডেঙ্গুতে প্রাণ গেল স্কুলশিক্ষিক মায়ের

১৭

দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী

১৮

এবার রিলিজের পরদিনই বাংলাদেশে মিলবে আইফোন ১৮ প্রো ম্যাক্স

১৯

তিস্তার নান্দনিক পরিবেশে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

২০
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১২:৫২ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সংসদের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষিকার  ‎

67 Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
সংসদের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষিকার  ‎
সংসদের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষিকার  ‎

রাজধানীর শেরেবাংলা নগরে ‎জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের হেঁচকা টানে রিকশা থেকে পড়ে এক শিক্ষিকা নিহত হয়েছেন। তার নাম মোসা. রনজিনা পারভীন।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ঘটনা ঘটে।

নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঢাকায় চোখের চিকিৎসার জন্য এসেছিলেন।

‎হাসপাতাল ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর ফার্মগেট এলাকায় ইসলামিয়া চক্ষু হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য শুক্রবার (২৮ আগস্ট) রাতে বগুড়া থেকে রওনা হন। ভোরে গাবতলী বাস টার্মিনাল নামেন। এরপর রিকশায় করে গাবতলী থেকে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসামাত্রই পেছন থেকে একটি মোটরসাইকেল এসে তার ব্যাগ ধরে টান দেয়। এ সময় তিনি রিকশা থেকে পড়ে গেলে মাথা ফেটে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎তবে, এ ঘটনায় পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হননি। পরিবারের সদস্যরা বলছেন, বিষয়টি নিয়ে আমরা চাই না সংবাদ প্রকাশ হোক।

‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, এ ঘটনায় আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্তে কাজ করছি। আশা করছি খুব শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব।

কালবেলা/এফএফ/এমএসকেএম/ইএস

X