শিরোনাম
আপডেট: ১৯:৪৭, সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ প্রকাশ: ১৯:৪৬, সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার লোক: সিপিডি

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার লোক: সিপিডি

সিপিডির সম্মাননীয় ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশের তিন প্রধান শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এতে ৬১ হাজার ৮৮১ জন কর্মসংস্থান হারিয়েছে।

তাদের পর্যবেক্ষণ, নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এলেও সামগ্রিকভাবে নেতিবাচক প্রবণতাই বেশি বলে মনে হচ্ছে। প্রতিষ্ঠানটির হিসাবে, চলতি অর্থবছরে সরকারের রাজস্ব ঘাটতি ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার কোটি টাকা হতে পারে।
 
সোমবার ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে সংস্থাটির আয়োজনে ‘নতুন সরকারের প্রথম ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া সংলাপে এসব তথ্য তুলে ধরা হয়।

সংলাপে সিপিডির সম্মাননীয় ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় অর্থনীতি কাঠামোগত নানা সমস্যার মধ্যে ছিল এবং বৈশ্বিক পরিস্থিতিও অনুকূলে ছিল না। তবে সরকার দায়িত্ব নেওয়ার সময়কার পরিস্থিতি নিয়ে একটি সমন্বিত দলিল তৈরি না করায় এখন বিভিন্ন পদক্ষেপ ও অর্থনৈতিক অগ্রগতি মূল্যায়ন করা কঠিন হচ্ছে।

তিনি বলেন, নতুন সরকারের কাছে দুটি বড় প্রত্যাশা ছিল-অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠা।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়িয়ে অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর প্রত্যাশা থাকলেও সেখানে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে।

সংলাপে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার উত্তরাধিকারসূত্রে কিছু কাঠামোগত সমস্যা পেয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার সময় বৈশ্বিক পরিস্থিতিও খুব ইতিবাচক ছিল না। ফলে অর্থনীতির উত্তরণের ধারা দুর্বল অবস্থায় ছিল এ বিষয়ে সন্দেহ নেই।

তবে সরকারের একটি বড় দুর্বলতা হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার সময়কার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো সমন্বিত দলিল তৈরি না করার বিষয়টি উল্লেখ করেন।

নতুন সরকারের প্রতিশ্রুতি ও নেওয়া বিভিন্ন পদক্ষেপ মূল্যায়ন করতে সিপিডি প্রায় ৩৬২টি পদক্ষেপের তালিকা করেছে বলে জানান দেবপ্রিয়। এগুলোকে নয়টি ভাগে বিভক্ত করে ‘রিফর্ম ট্র্যাকার’-এর আওতায় মূল্যায়ন করা হচ্ছে।

সুশাসনের ক্ষেত্রে ১০৫টি ঘটনা মূল্যায়নে রাখা হয়েছে। সরকারি এমপিদের প্লট ও গাড়ি না নেওয়ার সিদ্ধান্ত, রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনার উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়।

অন্যদিকে, রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের উচ্চপদে নিয়োগের বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছে সিপিডি। মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সরকারি প্রতিশ্রুতিরও ব্যত্যয় হয়েছে বলে মন্তব্য করেন ড. দেবপ্রিয়।

সিপিডির প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে সরকারের মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এ লক্ষ্য অর্জনে প্রায় ৪২ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি প্রয়োজন হবে। তবে বাস্তব পরিস্থিতিতে রাজস্ব ঘাটতি ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার কোটি টাকা হতে পারে বলে আশঙ্কা করছে সিপিডি। এ ঘাটতি সরকারের নির্ধারিত বার্ষিক রাজস্ব লক্ষ্যমাত্রার প্রায় ১৯-২০ শতাংশ।

এনবিআরের রাজস্ব প্রবৃদ্ধি ১২ দশমিক ৪ শতাংশ থেকে কমে ১১ দশমিক ১ শতাংশে নেমেছে। মোট কর রাজস্বের প্রবৃদ্ধি ১২ দশমিক ৩ শতাংশ থেকে কমে মাত্র ৪ দশমিক ৯ শতাংশ হয়েছে। একই সময়ে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার নির্ভরতা ৪৮ শতাংশ থেকে বেড়ে ৫৩ দশমিক ৮ শতাংশ হয়েছে। নিট বৈদেশিক সহায়তাও ৭৭১ দশমিক ৪ মিলিয়ন ডলার থেকে কমে ৭৩৪ দশমিক ৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

শিল্প খাতে পরিস্থিতি আরও উদ্বেগজনক বলে জানিয়েছে সিপিডি। জানুয়ারি-আগস্ট ২০২৬ সময়ে গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদী শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে। এসব কারখানা বন্ধ হওয়ায় সরাসরি ৬১ হাজার ৮৮১ জন কর্মসংস্থান হারিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, শিল্প উৎপাদন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ থেকে কমে শূন্যে নেমেছে। উৎপাদন খাতের প্রবৃদ্ধিও ৩ দশমিক ৫ শতাংশ থেকে শূন্যে নেমে এসেছে।

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৬ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৫ শতাংশ হয়েছে। নিট বিদেশি বিনিয়োগ ৬৬২ মিলিয়ন ডলার থেকে কমে ৫৯৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মূলধনি যন্ত্রপাতি আমদানির এলসি খোলার প্রবৃদ্ধি ১৪ দশমিক ৬ শতাংশ থেকে ঋণাত্মক ১৩ দশমিক ৬ শতাংশে নেমেছে।

এর প্রভাবে টেক্সটাইল, ইস্পাত, কাগজ, পার্টিকেলবোর্ড ও সিরামিকসহ গ্যাসনির্ভর শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। শিল্পে গ্যাসের ব্যবহার ১ হাজার ১৮৬ এমএমসি থেকে কমে ১ হাজার ১৪৮ এমএমসিতে নেমেছে।

বিদ্যুৎ উৎপাদন সূচকের প্রবৃদ্ধিও ৫ দশমিক ৬ শতাংশ থেকে কমে ঋণাত্মক শূন্য দশমিক ১ শতাংশ হয়েছে।

সিপিডির মূল্যায়নে সরকারের কিছু পদক্ষেপ ইতিবাচক হিসেবে উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়ানো, অপ্রকাশিত অর্থ বৈধ করার প্রস্তাব প্রত্যাহার, ই-রিটার্ন ও ডিজিটাল আয়কর ব্যবস্থার সম্প্রসারণ এবং আরএমজির বাইরে রফতানিমুখী শিল্পে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সম্প্রসারণ।

এছাড়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, বিডা-বেজা-পিপিপিএ একীভূত করে ‘ইনভেস্ট বাংলাদেশ’ চালু, স্টার্টআপ ফান্ড গঠন, ৬৫ বছর বা তার বেশি বয়সীদের মেট্রো ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড়, কৃষিঋণের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ ও সুদ মওকুফ এবং নারী পরিচালিত ‘পিংক বাস সার্ভিস’ চালুকেও ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হয়েছে।

সিপিডি সরকারের প্রতি অক্টোবর ২০২৬ থেকে জুন ২০২৭ মেয়াদের একটি ‘কোর বাজেট’ তৈরির সুপারিশ করেছে। একই সঙ্গে জ্বালানি, ব্যাংক, এনবিআর, রাজস্ব-ব্যয়, এডিপি, লজিস্টিকস, ডিজিটালাইজেশন ও বেতন কমিশনসহ একটি সমন্বিত সংস্কার প্যাকেজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বালানি নিরাপত্তায় দেশীয় অনুসন্ধান, কৌশলগত মজুত ও উৎস বহুমুখীকরণের পাশাপাশি সরকারের বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয় জোরদারের সুপারিশ করা হয়েছে।

সেপ্টেম্বর ২০২৬-এ সংসদে বেতন কাঠামো, ব্যাংকিং খাত, বিদ্যুৎ খাত ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপনেরও পরামর্শ দিয়েছে গবেষণা সংস্থাটি।

বিডি প্রতিদিন/এআরএ 

টপিক

এই বিভাগের আরও খবর
জ্বালানি সংকট নিরসনে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : তথ‍্য উপদেষ্টা
জ্বালানি সংকট নিরসনে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : তথ‍্য উপদেষ্টা
ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান
আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী আজ
আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী আজ
শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
‘সবার সহনশীল হওয়া উচিত’, এনসিপি-জামায়াতের উদ্দেশে রাশেদ খাঁন
‘সবার সহনশীল হওয়া উচিত’, এনসিপি-জামায়াতের উদ্দেশে রাশেদ খাঁন
প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন
প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন
গ্রাম আদালত সক্রিয় করতে ‘সেরা ইউপি-চেয়ারম্যান’ পুরস্কার
গ্রাম আদালত সক্রিয় করতে ‘সেরা ইউপি-চেয়ারম্যান’ পুরস্কার
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট
কক্সবাজারে একরামুল হক হত্যা: ট্রাইব্যুনালে হাজির সাবেক এমপি বদি
কক্সবাজারে একরামুল হক হত্যা: ট্রাইব্যুনালে হাজির সাবেক এমপি বদি
প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেফতার ১
প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেফতার ১
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন
সর্বশেষ খবর
চট্টগ্রাম বন্দরে নিলাম অযোগ্য ১২৬ কনটেইনারের ৩,২৬৮ টন পণ্য ধ্বংস
চট্টগ্রাম বন্দরে নিলাম অযোগ্য ১২৬ কনটেইনারের ৩,২৬৮ টন পণ্য ধ্বংস

এই মাত্র | চট্টগ্রাম প্রতিদিন

ডিএমপির তিন থানার অভিযানে গ্রেফতার ৪০
ডিএমপির তিন থানার অভিযানে গ্রেফতার ৪০

১ মিনিট আগে | নগর জীবন

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, জরিমানা
মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, জরিমানা

১ মিনিট আগে | দেশগ্রাম

শেখ হাসিনার বিষয়ে ভারত হয়তো রাজনৈতিকভাবে দায় নিতে চাচ্ছে না: তথ্যমন্ত্রী
শেখ হাসিনার বিষয়ে ভারত হয়তো রাজনৈতিকভাবে দায় নিতে চাচ্ছে না: তথ্যমন্ত্রী

২ মিনিট আগে | মন্ত্রীকথন

জ্বালানি সংকট নিরসনে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : তথ‍্য উপদেষ্টা
জ্বালানি সংকট নিরসনে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : তথ‍্য উপদেষ্টা

৪ মিনিট আগে | জাতীয়

বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

৯ মিনিট আগে | নগর জীবন

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি
বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

১২ মিনিট আগে | মন্ত্রীকথন

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা : শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড
খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা : শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড

১৫ মিনিট আগে | নগর জীবন

ডিফেন্ডার থেকে গোলরক্ষক হয়ে দলের হার এড়ালেন ফকনার
ডিফেন্ডার থেকে গোলরক্ষক হয়ে দলের হার এড়ালেন ফকনার

১৫ মিনিট আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি কানাডার, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি কানাডার, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ট্রাম্পের

১৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ব্যক্তিগত আবেগে কি পররাষ্ট্রনীতি চলে?
ব্যক্তিগত আবেগে কি পররাষ্ট্রনীতি চলে?

১৭ মিনিট আগে | মুক্তমঞ্চ

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে র‍্যালফ কারের ৬ বছরের কারাদণ্ড
ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে র‍্যালফ কারের ৬ বছরের কারাদণ্ড

২৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার
সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার

২৬ মিনিট আগে | দেশগ্রাম

সন্ধ্যার মধ্যে ছয় জেলায় ঝড়ের শঙ্কা
সন্ধ্যার মধ্যে ছয় জেলায় ঝড়ের শঙ্কা

২৮ মিনিট আগে | দেশগ্রাম

নিত্য-পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি
নিত্য-পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

৩০ মিনিট আগে | অর্থনীতি

‘ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে’
‘ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে’

৩৭ মিনিট আগে | মন্ত্রীকথন

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

৪৪ মিনিট আগে | জাতীয়

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান

৪৫ মিনিট আগে | জাতীয়

১৫ বছর ধরে ঘরবন্দী ৬৫ বছরের সালেহা, ভাঙা ঘরেই একাকী জীবন
১৫ বছর ধরে ঘরবন্দী ৬৫ বছরের সালেহা, ভাঙা ঘরেই একাকী জীবন

৪৭ মিনিট আগে | দেশগ্রাম

আমদানিতে বড় পরিবর্তন, এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আনার সুযোগ
আমদানিতে বড় পরিবর্তন, এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আনার সুযোগ

৪৯ মিনিট আগে | অর্থনীতি

ঢামেকে চিকিৎসাধীন কারাবন্দী হাজতির মৃত্যু
ঢামেকে চিকিৎসাধীন কারাবন্দী হাজতির মৃত্যু

৪৯ মিনিট আগে | নগর জীবন

এশিয়ান কাপ পর্যন্ত মেয়াদ বাড়ালেন ইরাক কোচ
এশিয়ান কাপ পর্যন্ত মেয়াদ বাড়ালেন ইরাক কোচ

৫২ মিনিট আগে | মাঠে ময়দানে

কামরাঙ্গীরচরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কামরাঙ্গীরচরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৫৪ মিনিট আগে | নগর জীবন

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন ৩৯ বছরের ক্রিমার
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন ৩৯ বছরের ক্রিমার

৫৭ মিনিট আগে | মাঠে ময়দানে

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

৫৮ মিনিট আগে | অর্থনীতি

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি
টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

৫৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রসহ দুইজন নিহত
বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রসহ দুইজন নিহত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী আজ
আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী আজ

১ ঘণ্টা আগে | জাতীয়

সবচেয়ে দামি ক্লাবের তালিকায় শীর্ষে রিয়াল, বাকিরা কে কোথায়?
সবচেয়ে দামি ক্লাবের তালিকায় শীর্ষে রিয়াল, বাকিরা কে কোথায়?

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

১ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
ইরান কি মক্কা চুক্তিতে যোগ দিচ্ছে, এখন পর্যন্ত যা জানা গেল
ইরান কি মক্কা চুক্তিতে যোগ দিচ্ছে, এখন পর্যন্ত যা জানা গেল

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের সংসারে অশান্তির লক্ষণ, নেপথ্যে কি সহকারীর সঙ্গে প্রেমের গুঞ্জন
ট্রাম্পের সংসারে অশান্তির লক্ষণ, নেপথ্যে কি সহকারীর সঙ্গে প্রেমের গুঞ্জন

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এসএসসি পরীক্ষার সূচিতে পরিবর্তন, শুরু ১৪ মার্চ
এসএসসি পরীক্ষার সূচিতে পরিবর্তন, শুরু ১৪ মার্চ

২২ ঘণ্টা আগে | জাতীয়

সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতা
সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতা

৫ ঘণ্টা আগে | জীবন ধারা

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন

১৭ ঘণ্টা আগে | জাতীয়

ধর্ষণের শিকার শিশুর পেটে জন্ম নেওয়া নবজাতকের বাবা অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক
ধর্ষণের শিকার শিশুর পেটে জন্ম নেওয়া নবজাতকের বাবা অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক

১৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ আগ্রহী কি না, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ আগ্রহী কি না, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

বিদ্যুৎ-জ্বালানি খাত অস্থির করতে সক্রিয় অসাধু গোষ্ঠী ও স্বার্থান্বেষী মহল!
বিদ্যুৎ-জ্বালানি খাত অস্থির করতে সক্রিয় অসাধু গোষ্ঠী ও স্বার্থান্বেষী মহল!

৬ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের
১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের

২ ঘণ্টা আগে | অর্থনীতি

ইরানকে পুনরায় আলোচনার টেবিলে ফেরাতে পাকিস্তানের সাহায্য চাইলেন ট্রাম্প
ইরানকে পুনরায় আলোচনার টেবিলে ফেরাতে পাকিস্তানের সাহায্য চাইলেন ট্রাম্প

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রেকর্ড দরপতন, ডলারের বিপরীতে ২০ লাখ ছাড়ালো ইরানি রিয়াল
রেকর্ড দরপতন, ডলারের বিপরীতে ২০ লাখ ছাড়ালো ইরানি রিয়াল

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মার্গারিটা রেউট, রুশ নৌ-কর্মকর্তাকে হত্যার দায়ে অভিযুক্ত কে এই নারী
মার্গারিটা রেউট, রুশ নৌ-কর্মকর্তাকে হত্যার দায়ে অভিযুক্ত কে এই নারী

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বরিশাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিশাল বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেফতার ১
প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেফতার ১

৪ ঘণ্টা আগে | জাতীয়

ছেলে ইউএসএস আব্রাহাম লিংকনে, বাবাকে ধরেছে মার্কিন ইমিগ্রেশন দপ্তর
ছেলে ইউএসএস আব্রাহাম লিংকনে, বাবাকে ধরেছে মার্কিন ইমিগ্রেশন দপ্তর

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি আবারও চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি আবারও চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

২১ ঘণ্টা আগে | জাতীয়

ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের
ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাষ্ট্রপতিকে বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করলেন প্রধান বিচারপতি
রাষ্ট্রপতিকে বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করলেন প্রধান বিচারপতি

২০ ঘণ্টা আগে | জাতীয়

রাশমিকার ফ্লপকে হিট করে দিল বাংলাদেশি দর্শকরা!
রাশমিকার ফ্লপকে হিট করে দিল বাংলাদেশি দর্শকরা!

১৮ ঘণ্টা আগে | শোবিজ

জাতীয় সংগীত বাজতেই ছবি তোলা থামালেন অভিনেত্রী, নেটিজেনদের মুগ্ধতা
জাতীয় সংগীত বাজতেই ছবি তোলা থামালেন অভিনেত্রী, নেটিজেনদের মুগ্ধতা

১৭ ঘণ্টা আগে | শোবিজ

সীমান্ত হাট চালু ও সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আলোচনা
সীমান্ত হাট চালু ও সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আলোচনা

২১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

ট্রাম্পের কনিষ্ঠ পুত্রের মাথার দাম নির্ধারণ করল ইরান
ট্রাম্পের কনিষ্ঠ পুত্রের মাথার দাম নির্ধারণ করল ইরান

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন
আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ব্রিকস সম্মেলনে গলার কাঁটা হতে পারে ‘মধ্যপ্রাচ্য ইস্যু’
ব্রিকস সম্মেলনে গলার কাঁটা হতে পারে ‘মধ্যপ্রাচ্য ইস্যু’

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

১৬ ঘণ্টা আগে | জাতীয়

৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান
৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট
বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাজধানীতে ইয়াবাসহ এএসআই গ্রেফতার
রাজধানীতে ইয়াবাসহ এএসআই গ্রেফতার

৬ ঘণ্টা আগে | নগর জীবন

ইরানের নিশানায় ট্রাম্পের ছেলে? ১ কোটি ডলার পুরষ্কার ঘোষণা
ইরানের নিশানায় ট্রাম্পের ছেলে? ১ কোটি ডলার পুরষ্কার ঘোষণা

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
একসঙ্গে পে-স্কেলের অর্থ জোগান দেওয়া সম্ভব নয়
একসঙ্গে পে-স্কেলের অর্থ জোগান দেওয়া সম্ভব নয়

পেছনের পৃষ্ঠা

প্রধানমন্ত্রীর পদক্ষেপে লোডশেডিং কমানোর প্রক্রিয়া শুরু
প্রধানমন্ত্রীর পদক্ষেপে লোডশেডিং কমানোর প্রক্রিয়া শুরু

প্রথম পৃষ্ঠা

তিন মানদণ্ডে বিএনপির একক প্রার্থী
তিন মানদণ্ডে বিএনপির একক প্রার্থী

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

সংসদ উত্তপ্ত হবে চার ইস্যুতে
সংসদ উত্তপ্ত হবে চার ইস্যুতে

পেছনের পৃষ্ঠা

হামজা-ভিনিসাস লড়াইয়ের অপেক্ষা
হামজা-ভিনিসাস লড়াইয়ের অপেক্ষা

মাঠে ময়দানে

নানা শর্তে আটকা রোহিঙ্গা
নানা শর্তে আটকা রোহিঙ্গা

প্রথম পৃষ্ঠা

আমদানি নেই তবু ১১ হাজার কোটি টাকার হীরা বেচাকেনা
আমদানি নেই তবু ১১ হাজার কোটি টাকার হীরা বেচাকেনা

প্রথম পৃষ্ঠা

রোহিঙ্গাসংকট হতে পারে কূটনৈতিক হাতিয়ার
রোহিঙ্গাসংকট হতে পারে কূটনৈতিক হাতিয়ার

সম্পাদকীয়

ডিজিটাল ক্যাশ বাণিজ্যিক লেনদেনে নতুন সম্ভাবনা
ডিজিটাল ক্যাশ বাণিজ্যিক লেনদেনে নতুন সম্ভাবনা

প্রথম পৃষ্ঠা

গরমিল পুুলিশের বক্তব্য ও ময়নাতদন্ত রিপোর্টে
গরমিল পুুলিশের বক্তব্য ও ময়নাতদন্ত রিপোর্টে

পেছনের পৃষ্ঠা

সুখস্মৃতি নিয়েই ফিরছেন নাজমুলরা
সুখস্মৃতি নিয়েই ফিরছেন নাজমুলরা

মাঠে ময়দানে

সরকারের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা
সরকারের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা

পেছনের পৃষ্ঠা

খুন নৃশংসতার নেপথ্যে মাদক
খুন নৃশংসতার নেপথ্যে মাদক

প্রথম পৃষ্ঠা

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে তিন মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে তিন মন্ত্রী

পেছনের পৃষ্ঠা

পাহাড়ি ঢলে আখাউড়া ও হবিগঞ্জে প্লাবন, ক্ষতির শঙ্কা
পাহাড়ি ঢলে আখাউড়া ও হবিগঞ্জে প্লাবন, ক্ষতির শঙ্কা

পেছনের পৃষ্ঠা

দুই মাস পর কারামুক্ত সাংবাদিক
দুই মাস পর কারামুক্ত সাংবাদিক

দেশগ্রাম

ডনের সাত দিনের রিমান্ড চায় সিআইডি
ডনের সাত দিনের রিমান্ড চায় সিআইডি

পেছনের পৃষ্ঠা

বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন পেয়ে আত্মপ্রত্যয়ী নারীরা
বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন পেয়ে আত্মপ্রত্যয়ী নারীরা

নগর জীবন

সাত বড় সশস্ত্র গোষ্ঠী ও ৪০ ডাকাতদল সক্রিয়
সাত বড় সশস্ত্র গোষ্ঠী ও ৪০ ডাকাতদল সক্রিয়

প্রথম পৃষ্ঠা

বীর ইউনিট সদস্যদের দেশসেবায় কাজের নির্দেশ
বীর ইউনিট সদস্যদের দেশসেবায় কাজের নির্দেশ

প্রথম পৃষ্ঠা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

সম্পাদকীয়

দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, সাজা কমে চারজনের যাবজ্জীবন
দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, সাজা কমে চারজনের যাবজ্জীবন

পেছনের পৃষ্ঠা

বিদেশি সহায়তা কমে যাওয়ায় সংকট ঘনীভূত
বিদেশি সহায়তা কমে যাওয়ায় সংকট ঘনীভূত

প্রথম পৃষ্ঠা

প্রিয়জনের খোঁজে সাফা কবির
প্রিয়জনের খোঁজে সাফা কবির

শোবিজ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

পেছনের পৃষ্ঠা

নির্যাতনে ঘরছাড়া পরিবার
নির্যাতনে ঘরছাড়া পরিবার

দেশগ্রাম

চাঁপাইয়ে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
চাঁপাইয়ে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

দেশগ্রাম

ছোটবেলা থেকেই বাউন্ডুলে ছিলাম
ছোটবেলা থেকেই বাউন্ডুলে ছিলাম

শোবিজ

ফাহিমের শৈশব হত্যা করল কারা
ফাহিমের শৈশব হত্যা করল কারা

সম্পাদকীয়