সরকারের ছয় মাসে ১২ সূচকে অগ্রগতি, পিছিয়ে ১৯টি : সিপিডি

৮ মাসে কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার

Daily Inqilab অর্থনৈতিক রিপোর্টার

২৫ আগস্ট ২০২৬, ১২:০৪ এএম | আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ১২:০৪ এএম

Shares
facebook sharing button Share
whatsapp sharing button Share
copy sharing button Share
sharethis sharing button Share
messenger sharing button Share

নতুন সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এলেও সামগ্রিকভাবে নেতিবাচক প্রবণতাই বেশি বলে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। গবেষণা সংস্থাটির হিসাবে, চলতি অর্থবছরে সরকারের রাজস্ব ঘাটতি ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার কোটি টাকা হতে পারে। একই সময়ে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশের তিন প্রধান শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে ৬১ হাজার ৮৮১ জনের কর্মসংস্থান হারিয়েছে।
গতকাল সোমবার সিপিডির আয়োজনে ‘নতুন সরকারের প্রথম ছয় মাস-একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক সংলাপে এসব তথ্য তুলে ধরা হয়। সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় অর্থনীতি কাঠামোগত নানা সমস্যার মধ্যে ছিল ও বৈশ্বিক পরিস্থিতিও অনুকূলে ছিল না। তবে সরকার দায়িত্ব নেওয়ার সময়কার পরিস্থিতি নিয়ে একটি সমন্বিত দলিল তৈরি না করায় এখন বিভিন্ন পদক্ষেপ ও অর্থনৈতিক অগ্রগতি মূল্যায়ন করা কঠিন হচ্ছে।


তিনি বলেন, নতুন সরকারের কাছে দুটি বড় প্রত্যাশা ছিল-অর্থনৈতিক পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়িয়ে অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর প্রত্যাশা থাকলেও সেখানে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে। সরকার উত্তরাধিকারসূত্রে কিছু কাঠামোগত সমস্যা পেয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার সময় বৈশ্বিক পরিস্থিতিও খুব ইতিবাচক ছিল না। ফলে অর্থনীতির উত্তরণের ধারা দুর্বল অবস্থায় ছিল এ বিষয়ে সন্দেহ নেই।
সিপিডির প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে সরকারের মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।এ লক্ষ্য অর্জনে প্রায় ৪২ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি প্রয়োজন হবে। তবে বাস্তব পরিস্থিতিতে রাজস্ব ঘাটতি ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার কোটি টাকা হতে পারে বলে আশঙ্কা করছে সিপিডি। এ ঘাটতি সরকারের নির্ধারিত বার্ষিক রাজস্ব লক্ষ্যমাত্রার প্রায় ১৯–২০ শতাংশ। এনবিআরের রাজস্ব প্রবৃদ্ধি ১২ দশমিক ৪ শতাংশ থেকে কমে ১১ দশমিক ১ শতাংশে নেমেছে। মোট কর রাজস্বের প্রবৃদ্ধি ১২ দশমিক ৩ শতাংশ থেকে কমে মাত্র ৪ দশমিক ৯ শতাংশ হয়েছে।


একই সময়ে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার নির্ভরতা ৪৮ শতাংশ থেকে বেড়ে ৫৩ দশমিক ৮ শতাংশ হয়েছে। নিট বৈদেশিক সহায়তাও ৭৭১ দশমিক ৪ মিলিয়ন ডলার থেকে কমে ৭৩৪ দশমিক ৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। শিল্প খাতে পরিস্থিতি আরও উদ্বেগজনক বলে জানিয়েছে সিপিডি। জানুয়ারি-আগস্ট ২০২৬ সময়ে গাজীপুর, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জ-নরসিংদী শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে। এসব কারখানা বন্ধ হওয়ায় সরাসরি ৬১ হাজার ৮৮১ জন কর্মসংস্থান হারিয়েছেন। শিল্প উৎপাদন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ থেকে কমে শূন্যে নেমেছে। উৎপাদন খাতের প্রবৃদ্ধিও ৩ দশমিক ৫ শতাংশ থেকে শূন্যে নেমে এসেছে।
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৬ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৫ শতাংশ হয়েছে। নিট বিদেশি বিনিয়োগ ৬৬২ মিলিয়ন ডলার থেকে কমে ৫৯৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মূলধনি যন্ত্রপাতি আমদানির এলসি খোলার প্রবৃদ্ধি ১৪ দশমিক ৬ শতাংশ থেকে ঋণাত্মক ১৩ দশমিক ৬ শতাংশে নেমেছে।
সিপিডি জানায়, মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যা, এলএনজি সংগ্রহে জটিলতা ও কার্গো গ্রহণে সমস্যার কারণে দীর্ঘস্থায়ী গ্যাস সংকট তৈরি হয়েছে। এর প্রভাবে টেক্সটাইল, ইস্পাত, কাগজ, পার্টিকেলবোর্ড ও সিরামিকসহ গ্যাসনির্ভর শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। শিল্পে গ্যাসের ব্যবহার ১ হাজার ১৮৬ এমএমসি থেকে কমে ১ হাজার ১৪৮ এমএমসিতে নেমেছে। বিদ্যুৎ উৎপাদন সূচকের প্রবৃদ্ধিও ৫ দশমিক ৬ শতাংশ থেকে কমে ঋণাত্মক শূন্য দশমিক ১ শতাংশ হয়েছে।


সিপিডি বলছে, মূল্যস্ফীতিতে কিছুটা উন্নতি হলেও সাধারণ মানুষের জন্য পুরোপুরি স্বস্তি ফেরেনি। সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ১ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৩ শতাংশ হয়েছে। খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ৩ শতাংশ থেকে নেমে ৭ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। তবে মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক ১ শতাংশ থেকে ৮ দশমিক ২ শতাংশ হলেও প্রকৃত মজুরি প্রবৃদ্ধি এখনো নেতিবাচক।
রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক ৩ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ৫ শতাংশে উন্নীত হয়েছে। বিপরীতে আমদানি প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ১৮ দশমিক ১ শতাংশ হয়েছে। রেমিট্যান্স প্রবৃদ্ধি ২১ দশমিক ৪ শতাংশ থেকে কমে ১১ দশমিক ৮ শতাংশ হয়েছে। মাসিক গড় বিদেশে কর্মসংস্থান ৯৫ হাজার ৫২১ জন থেকে কমে ৫১ হাজার ২৩৫ জনে দাঁড়িয়েছে।
বাণিজ্য ঘাটতি ৬ দশমিক ৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১০ দশমিক ৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। চলতি হিসাবের ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত ৬০০ মিলিয়ন ডলারের ঘাটতিতে চলে গেছে। তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ১ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩২ দশমিক ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।


সিপিডির মূল্যায়নে সরকারের কিছু পদক্ষেপ ইতিবাচক হিসেবে উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়ানো, অপ্রকাশিত অর্থ বৈধ করার প্রস্তাব প্রত্যাহার, ই-রিটার্ন ও ডিজিটাল আয়কর ব্যবস্থার সম্প্রসারণ এবং আরএমজির বাইরে রপ্তানিমুখী শিল্পে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সম্প্রসারণ। এছাড়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, বিডা-বেজা-পিপিপিএ একীভূত করে ‘ইনভেস্ট বাংলাদেশ’ চালু, স্টার্টআপ ফান্ড গঠন, ৬৫ বছর বা তার বেশি বয়সীদের মেট্রো ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড়, কৃষিঋণের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ ও সুদ মওকুফ এবং নারী পরিচালিত ‘পিংক বাস সার্ভিস’ চালুকেও ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

Comments

No one has commented yet. Be the first!

__________

আরও পড়ুন

মাদক ব্যবসার অভিযোগে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

মাদক ব্যবসার অভিযোগে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

ঈদে-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুড়িগ্রামে মিলাদ, র‍্যালি ও সমাবেশ

ঈদে-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুড়িগ্রামে মিলাদ, র‍্যালি ও সমাবেশ

ছয় দাবিতে জামায়াত জোটের লংমার্চ ৫ সেপ্টেম্বর

ছয় দাবিতে জামায়াত জোটের লংমার্চ ৫ সেপ্টেম্বর

সিরাজগঞ্জে হেরোইন সরবরাহকারী ২ নারী গ্রেফতার

সিরাজগঞ্জে হেরোইন সরবরাহকারী ২ নারী গ্রেফতার

কলোরাডো নদীর পানি কাটছাঁট, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নেভাদার মামলা

কলোরাডো নদীর পানি কাটছাঁট, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নেভাদার মামলা

সার বিষয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

সার বিষয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

মানিকগঞ্জে রোটারি ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মানিকগঞ্জে রোটারি ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নতুন আবহে ফিরছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

নতুন আবহে ফিরছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

বেতাগীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বেতাগীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বরগুনায় পলিথিন-প্লাস্টিকের ছোবল থেকে সুন্দরবন বাঁচাতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার ডাক

বরগুনায় পলিথিন-প্লাস্টিকের ছোবল থেকে সুন্দরবন বাঁচাতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার ডাক

মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্যাগের ভেতর নবজাতক উদ্ধার, শরীরজুড়ে ছিল অসংখ্য পিঁপড়া

ব্যাগের ভেতর নবজাতক উদ্ধার, শরীরজুড়ে ছিল অসংখ্য পিঁপড়া

কানাডার গাড়িতে শুল্ক দ্বিগুণের হুমকি ট্রাম্পের, তীব্র প্রতিক্রিয়া কার্নির

কানাডার গাড়িতে শুল্ক দ্বিগুণের হুমকি ট্রাম্পের, তীব্র প্রতিক্রিয়া কার্নির

আবারো মাঠে দুয়ো, এনজোকে তাড়াচ্ছে বিশ্বকাপের ক্ষত

আবারো মাঠে দুয়ো, এনজোকে তাড়াচ্ছে বিশ্বকাপের ক্ষত

বিটিভিকে বিশ্বাসযোগ্য চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: মহাপরিচালক

বিটিভিকে বিশ্বাসযোগ্য চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: মহাপরিচালক

‘বিভিন্ন মাদ্রাসা-মারকাজে গিয়ে নাটক শুরু করেছে ধর্ম প্রতিমন্ত্রী’

‘বিভিন্ন মাদ্রাসা-মারকাজে গিয়ে নাটক শুরু করেছে ধর্ম প্রতিমন্ত্রী’

মিউজিকসহ গান গাইবেন না জামায়াত সেক্রেটারির ছেলে ঢাবি শিক্ষার্থী সালমান

মিউজিকসহ গান গাইবেন না জামায়াত সেক্রেটারির ছেলে ঢাবি শিক্ষার্থী সালমান

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বড় এলাকায় সভা-মিছিল নিষিদ্ধ

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বড় এলাকায় সভা-মিছিল নিষিদ্ধ

পুলিশের অভিযানে আইএমইআই পরিবর্তনকৃত ৫৯ চোরাই মোবাইল ফোন উদ্ধার, আটক ৪

পুলিশের অভিযানে আইএমইআই পরিবর্তনকৃত ৫৯ চোরাই মোবাইল ফোন উদ্ধার, আটক ৪

চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word

mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
sharethis sharing button