নারায়ণগঞ্জে বিএনপি অফিসে ভাঙচুরের পর এবার লুটপাট  

Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
বিএনপি অফিসের আসবাবপত্র ও জানালা লুটের চিত্র। ছবি: কালবেলা
বিএনপি অফিসের আসবাবপত্র ও জানালা লুটের চিত্র। ছবি: কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও কার্যালয় ভাঙচুরের রেশ কাটতে না কাটতেই এবার আসবাবপত্র ও জানালার গ্রিল লুটের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে পিরোজপুর ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড এলাকার কার্যালয়ে এ লুটের ঘটনা ঘটে। এর আগে বুধবার দুপুরে উভয় পক্ষের সংঘর্ষে ওয়ার্ড সভাপতিসহ অন্তত ১১ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ ও একই কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল আপন দুই ভাই হলেও তাদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। গত বুধবার দুপুরে আব্দুল জলিলের নেতৃত্বে নুরুজ্জামান, সবুর খাঁন, আব্দুল লতিফসহ ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে পিরোজপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা চালায়। হামলায় কার্যালয়ের দরজা, জানালা, চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়।

এতে আব্দুর রউফ পক্ষের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল বেপারী, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, সহসভাপতি রফিকুল ইসলাম, সদস্য মফিজুল ইসলাম মফিজ, আবু আক্কাস, ইয়ানবি, রিফাত ও রাফিদ আহত হন। অপর পক্ষের আব্দুল জলিল, সবুর খাঁন ও ডালিম আহত হন। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের রেশ না কাটতেই গত বৃহস্পতিবার রাতে আব্দুল জলিলের নেতৃত্বে পুনরায় বিএনপি কার্যালয়ের চেয়ার, টেবিল, কেবিনেটসহ সমস্ত আসবাবপত্র এবং জানালার গ্রিল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের দাবি, এ সময় দলের শীর্ষ নেতা তারেক রহমান, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবিও ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষ সোনারগাঁ থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।

আব্দুর রউফ জানান, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি নিজস্ব অর্থায়নে পিরোজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় নির্মাণ করেন। পূর্ব বিরোধের জেরে আব্দুল জলিলের নেতৃত্বে প্রথমে হামলা ও ভাঙচুর চালানো হয় এবং পরবর্তীতে রাতে কার্যালয়ের সমস্ত আসবাবপত্র ও জানালার গ্রিল লুট করে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে আব্দুল জলিল জানান, আব্দুর রউফের স্ত্রী-ছেলেরাই পিকাপ ভ্যানে দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল ও জানালার গ্রিল সরিয়ে নিয়েছেন। দলীয়ভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন বলেন, ব্যক্তিগত বিরোধের জেরে দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এর আগেও তাদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছিল। দলীয় পদ ব্যবহার করে কেউ অপকর্মে জড়িত থাকলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে দ্রুত দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, হামলা ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তারা দলীয়ভাবে বা নিজেদের মধ্যে মীমাংসা করতে পারলে মামলার প্রয়োজন নেই। তবে মীমাংসা না হলে উভয় পক্ষের অভিযোগ আইনগত প্রক্রিয়ায় গ্রহণ করা হবে।

কালবেলা/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা ক্যাডারদের নিয়ে সেন্ট্রাল ভিসির বক্তব্য সঠিক: অধ্যাপক কামরুল

সোনারগাঁয়ের নতুন ওসি আব্দুল বারিক

হরমুজ প্রণালিকে এখন ‘আমেরিকান ভূখণ্ড’ হিসেবে দেখছেন ট্রাম্প

বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল

হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের নেতৃত্বে রাজিব ও জাহিদ 

ইতালির পথে অভিবাসীবাহী নৌকা ডুবে তিউনিসিয়ার ১৩ জন নিখোঁজ

নগদে চাকরির সুযোগ, সপ্তাহে ২ দিন ছুটি

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা

সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

১০

বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আসছে নতুন মুখ

১১

শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক

১২

স্টার্ক তোপে ৬৪ রানে অলআউট বাংলাদেশ 

১৩

ইসলামপুরে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ঢাকার পথে ব্রহ্মপুত্র এক্সপ্রেস

১৪

সকালের নাস্তায় যে স্বাস্থ্যকর খাবারগুলো থাকা উচিত

১৫

সুন্দরবনে ডুবে যাচ্ছিল নৌকা, জরুরি নম্বরে কল পেয়ে ৯ পর্যটককে উদ্ধার

১৬

সাভারে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আটক ৯

১৭

ওয়াশিংটন নতুন কোনো হুমকি দিলে তার জবাব হবে বিধ্বংসী: ইরান

১৮

সাভারে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ২

১৯

ইরাক থেকে বিদেশি সেনা প্রত্যাহার জরুরি: ইরানের স্পিকার

২০

সুনামগঞ্জে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে দুজন গুলিবিদ্ধ

ছবি: কালবেলা গ্রাফিক্স।
ছবি: কালবেলা গ্রাফিক্স।

সুনামগঞ্জের জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া নারায়ণপুর চাইল্লাবন্দে এলাকায় বাইতুল আমান জামে মসজিদে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- ​আবুল হেকিম (৬৫)​ ও মিফতা মিয়া (৩০)।

আহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হেকিম ও মিফতা মিয়া জুমার নামাজ আদায়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে বাইতুল আমান জামে মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে একদল ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেন। এতে তারা গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

গোলাগুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আবুল হেকিমের ছেলে মনজুর কামালী বলেন, ‘আমার আব্বা ও মিফতা ভাই বাড়ি থেকে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। হঠাৎ করে তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে দুজনেই গুলিবিদ্ধ হন। আমরা এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি; অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এআই/ইএস

X