ফ্লাইওভারে উঠতে গিয়ে আটকে গেল পিংক বাস, এগিয়ে এলেন পুরুষ ড্রাইভার

502 Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুরে ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে পড়েছে নারীদের জন্য চালু করা বিশেষ ‘পিংক বাস’। ফ্লাইওভারের ঢাল বেয়ে দোতলা বাসটি ওপরে তুলতে ব্যর্থ হয়ে সেটি থামিয়ে দেন নারীচালক।

পরে যানজট ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এগিয়ে আসেন এক পুরুষচালক। তিনি বাসটি চালিয়ে নিরাপদে ফ্লাইওভারে তোলেন।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পিংক বাসের চালক ফাহিমা সানজান ফ্লাইওভারে ওঠার সময় বাসটি ঢাল বেয়ে ওপরে তুলতে পারছিলেন না। পরিস্থিতি বুঝতে পেরে তিনি বাসটি থামিয়ে দেন। এ সময় বাসে থাকা নারী যাত্রীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা দেখা দেয়।

পরে সড়কে দীর্ঘ যানজট কিংবা কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে একজন পুরুষ চালক সহযোগিতায় এগিয়ে আসেন। তিনি বাসটির চালকের আসনে বসে সেটি চালিয়ে নিরাপদে ফ্লাইওভারে তুলে দেন। এতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে উদ্বোধনের প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পড়ে পিংক বাস। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁও এলাকায় বিআরটিসি ডিপো থেকে উদ্বোধনের পর সড়কে নামতেই বলাকা পরিবহনের একটি বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় ট্রাফিক পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে বলাকা বাসটিকে জরিমানা করেছে।

উল্লেখ্য, নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারীদের পরিচালনায় মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে ‘পিংক বাস’ সেবা চালু করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। দোতলা গোলাপি রঙের এসব বাসে নারী চালকের পাশাপাশি নারী যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

তবে চালুর পরদিনই যাত্রীসংকটে পড়েছে এই বিশেষ বাসসেবা। রাজধানীর অনেক নারী এখনো পিংক বাসের রুট সম্পর্কে জানেন না বলে জানা গেছে।

কালবেলা/এএসএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ জনকে চাকরি দেবে ওয়ালটন, এসএসসি পাসেই আবেদন

স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে স্বাগত জানালেন খেলাফত মজলিসের নায়েবে আমির

চট্টগ্রামের সিভিল সার্জনকে ওএসডি

কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, নতুন দায়িত্ব জাতিসংঘ মিশনে

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

খাগড়াছড়ি কারাগার থেকে পালানো বন্দি চন্দনাইশে আটক

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আরসার কমান্ডারসহ গ্রেপ্তার ২

২২ আগস্ট থেকে সারা দেশে শুরু কলেরা টিকাদান ক্যাম্পেইন

১০

ডেঙ্গু নিয়ে ঢাকার বাইরে যে পাঁচ জেলা সবচেয়ে বেশি ঝুঁকিতে

১১

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, দুই পরিবারের আহজারি

১২

চলতি মাসেই যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

১৩

স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি

১৪

তমা মির্জার সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ালেন শাহরিয়ার জয়

১৫

আদ-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৬

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয়

১৭

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের

১৮

সাবেক পুলিশ কনস্টেবলসহ ২ জনের কারাদণ্ড

১৯

হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৫

২০

তালাবদ্ধ কক্ষে গলাকাটা মরদেহ, ফিঙ্গারপ্রিন্টে ২৪ ঘণ্টায় পরিচয় শনাক্ত

গ্রেপ্তারকৃত আসামি এবং সংবাদ সম্মেলনে উপস্থিত পিবিআই কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
গ্রেপ্তারকৃত আসামি এবং সংবাদ সম্মেলনে উপস্থিত পিবিআই কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

আশুলিয়ায় তালাবদ্ধ একটি কক্ষ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পচনধরা গলাকাটা মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্যও উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে নিহতের পরিচয় বের করা হয়। এ ঘটনায় মো. আল-আমিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে নিহতের মোবাইল ফোন এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে তদন্ত সংস্থা।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর উত্তরা এলাকায় পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ।

পিবিআই সূত্র জানায়, গত ১৬ আগস্ট আশুলিয়া থানার বাসাইদ এলাকায় রাজু সিটির সামনে আমির আলীর ভাড়া দেওয়া একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। বিষয়টি বাড়ির মালিক তাহেরুন্নেসার নজরে এলে তিনি পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে কক্ষটির দরজা ভেঙে ভেতর থেকে এক ব্যক্তির পচনধরা মরদেহ উদ্ধার করে। মরদেহটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তবে ওই সময় নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনার খবর পেয়ে পিবিআই ঢাকা জেলার ক্রাইমসিন দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। পরে মরদেহের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। নিহত ব্যক্তি খুলনার তেরখাদা উপজেলার নয়াবরসাত এলাকার মো. কামরুল খান (৪৪)। তার বাবার নাম মৃত করিম খান।

এ ঘটনায় নিহতের মামাতো ভাই মো. জামিল শেখ বাদী হয়ে ১৭ আগস্ট আশুলিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। একই দিন পিবিআই ঢাকা জেলা স্ব-উদ্যোগে মামলাটির তদন্ত শুরু করে। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান পুলিশ পরিদর্শক মো. জামাল উদ্দীন।

তদন্তে নেমে পিবিআই প্রথমে নিহতের পরিচয় ও তার আশুলিয়ায় আসার সূত্র ধরে তথ্য সংগ্রহ করে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় সম্ভাব্য ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চালানো হয়। একপর্যায়ে নিহতের পরিচিত হিসেবে আল-আমিনের নাম সামনে আসে। পরে পিবিআই খুলনা জেলার সহায়তায় ১৭ আগস্ট তেরখাদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আল-আমিনের কাছ থেকে নিহত কামরুলের মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার সেই কক্ষের বাথরুমের প্যানের ভেতর তল্লাশি চালিয়ে হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয় বলে জানিয়েছে পিবিআই।

তদন্ত-সংশ্লিষ্টদের বরাত দিয়ে পিবিআই জানায়, কামরুল ও আল-আমিন একই এলাকার বাসিন্দা এবং ছোটবেলা থেকেই তাদের পরিচয় ছিল। জীবিকার সন্ধানে গত ৮ আগস্ট তারা দুজন খুলনা থেকে আশুলিয়ায় আসেন। পরে রাজু সিটির সামনের ওই কক্ষটি ভাড়া নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করেন।

পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, ১৪ আগস্ট রাতে কাজের টাকা শেষ হয়ে যাওয়ার পর আল-আমিন কামরুলের কাছে টাকা চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কামরুল সবজি কাটার একটি ছুরি নিয়ে আল-আমিনকে আঘাত করার চেষ্টা করেন। তখন দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে আল-আমিন ছুরিটি কেড়ে নেন। পরে ওই ছুরি দিয়েই কামরুলের গলায় আঘাত করেন তিনি। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়।

হত্যার পর আল-আমিন ছুরিটি কক্ষের বাথরুমের প্যানের মধ্যে ফেলে দেন বলে জানিয়েছে পিবিআই। এরপর বাইরে থেকে কক্ষটিতে তালা লাগিয়ে তিনি আশুলিয়া ছেড়ে খুলনায় চলে যান। কয়েক দিন পর কক্ষটি থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি বাড়ির মালিকের নজরে আসে এবং পুলিশকে খবর দেওয়া হয়।

তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। ওই কক্ষ ভাড়া দেওয়ার সময় বাড়ির মালিক ভাড়াটেদের জাতীয় পরিচয়পত্র, পরিচয়সংক্রান্ত কোনো কাগজপত্র কিংবা মোবাইল নম্বর সংরক্ষণ করেননি। ফলে মরদেহ উদ্ধারের পর নিহত ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। তবে ফিঙ্গারপ্রিন্ট, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে দ্রুতই নিহতের পরিচয় এবং হত্যায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়।

পিবিআই বলছে, হত্যাকাণ্ডে আল-আমিন ছাড়া আর কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রাখা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি।

কালবেলা/কেএইচআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ জনকে চাকরি দেবে ওয়ালটন, এসএসসি পাসেই আবেদন

স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে স্বাগত জানালেন খেলাফত মজলিসের নায়েবে আমির

চট্টগ্রামের সিভিল সার্জনকে ওএসডি

কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, নতুন দায়িত্ব জাতিসংঘ মিশনে

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

খাগড়াছড়ি কারাগার থেকে পালানো বন্দি চন্দনাইশে আটক

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আরসার কমান্ডারসহ গ্রেপ্তার ২

২২ আগস্ট থেকে সারা দেশে শুরু কলেরা টিকাদান ক্যাম্পেইন

১০

ডেঙ্গু নিয়ে ঢাকার বাইরে যে পাঁচ জেলা সবচেয়ে বেশি ঝুঁকিতে

১১

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, দুই পরিবারের আহজারি

১২

চলতি মাসেই যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

১৩

স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি

১৪

তমা মির্জার সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ালেন শাহরিয়ার জয়

১৫

আদ-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৬

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয়

১৭

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের

১৮

সাবেক পুলিশ কনস্টেবলসহ ২ জনের কারাদণ্ড

১৯

হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৫

২০
X