বাংলাদেশিদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কলকাতায় হোটেলে আগুন লেগে নিহত ৫ বাংলাদেশি, ৪ জনই একই পরিবারের

Daily Inqilab বিশেষ সংবাদদাতা, কুষ্টিয়া ও স্টাফ রিপোর্টার, সাভার

২০ আগস্ট ২০২৬, ১২:০৩ এএম | আপডেট: ২০ আগস্ট ২০২৬, ১২:০৩ এএম

Shares
facebook sharing button Share
whatsapp sharing button Share
copy sharing button Share
sharethis sharing button Share
messenger sharing button Share

কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি ভবনের তৃতীয় তলায় হোটেল শিখা ইন-এ গতকাল আগুন লেগে শিশুসহ অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের চারজনসহ মোট আটজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

এ ঘটনায় নিহত পরিবারের সদস্যরা হলেন, কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা সিমমিন (২৫), তিন বছর বয়সী ছেলে স্বর্ণ শীষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম আলী (৬৪), সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি এলাকার প্রসাধনী ব্যবসায়ী আহম্মেদ বাবু (৩৭)। আহম্মেদ বাবুর পিতার নাম আদম আলী। পরিবারের চার ভাইয়ের মধ্যে সবার ছোট আহম্মেদ বাবু। তার স্ত্রী এবং রোজা নামে আট বছরের একটি কন্যা ও সোয়াদ নামে পাঁচ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। আমিন বাজারে এমএ হোসেন টাওয়ারে কিউট কসমেটিক্স নামে একটি প্রসাধনী বিক্রির দোকান রয়েছে। বাবুর মেঝো ভাই মনির হোসেনের বলেন, ব্যবসায়িক কাজে ভারতে যাওয়ার আগে স্বাভাবিকভাবেই পরিবারের সঙ্গে কথা বলে গিয়েছিলেন আহম্মেদ বাবু। কিন্তু কলকাতার হোটেলে ভয়াবহ আগুন লাগার পর আর বাবুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিহত দেবাশীষ দত্ত কুষ্টিয়ার স্থানীয় দৈনিক ‘আজকের আলো’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, ‘দৈনিক আজকের পত্রিকা’ এবং বেসরকারী টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল নাইন’-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়া রাজারহাট এলাকায় এবং তার শ্বশুরের বাড়ি শহরের থানাপাড়া এলাকায়।
কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রীর চিকিৎসার জন্য গত ৩ আগস্ট সপরিবারে ভারতে যান দেবাশীষ দত্ত। ব্যাঙ্গালোর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পথে তাঁরা কলকাতার ওই হোটেলে অবস্থান করছিলেন। তাঁর আট বছর বয়সী একটি কন্যা সন্তান এবং বৃদ্ধ বাবা-মা দেশে রয়েছেন। স্থানীয় ওয়েলফেয়ার কমিটি এবং ভারতের পিটিআই ও এনডিটিভিসহ শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, আগুনে নিহত ৯ জনের মধ্যে আটজনই চিকিৎসার উদ্দেশ্যে ভারত সফররত বাংলাদেশি নাগরিক, অপরজন স্থানীয় ভারতীয় নাগরিক। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

এ ঘটনায় গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকের জানিয়েছেন, বাংলাদেশিদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কলকাতার হোটেলে অগ্নিকা-ে সর্বশেষ খবর মতে ৮ বাংলাদেশি নাগরিকের লাশ শনাক্ত করা গেছে। এদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। অগ্নিকা-ে নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। কলকাতার উপ-হাইকমিশন ইতোমধ্যে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি জানান, পরিবার যদি খরচ বহন করতে সক্ষম না হন, তারা চাইলে নিহতদের লাশ দেশ আনার খরচ সরকার বহন করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে আজ (গতকাল) ভোরে অগ্নিকা-ে নয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয় জন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে স্থানীয় কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি নাগরিক বলে কলকাতা পুলিশ নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকা-ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেন।#

বিভাগ : জাতীয়

মন্তব্য করুন

Comments

No one has commented yet. Be the first!

__________

আরও পড়ুন

পেন্টাগনের সাথে সংঘাতে পদত্যাগ করলেন মার্কিন সামরিক পত্রিকার প্রধান

পেন্টাগনের সাথে সংঘাতে পদত্যাগ করলেন মার্কিন সামরিক পত্রিকার প্রধান

ছাতকে মাছবাজার-কলাহাটা নৌঘাট যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল জনজীবন

ছাতকে মাছবাজার-কলাহাটা নৌঘাট যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল জনজীবন

দেবাশীষের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি আমির হামজা

দেবাশীষের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি আমির হামজা

প্রেসিডেন্ট নির্বাচন: প্রস্তুত ইসি, সংসদে যাচ্ছেন ২০ কর্মকর্তা

প্রেসিডেন্ট নির্বাচন: প্রস্তুত ইসি, সংসদে যাচ্ছেন ২০ কর্মকর্তা

মরা পদ্মা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতার অবৈধ বালু উত্তোলন, ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ

মরা পদ্মা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতার অবৈধ বালু উত্তোলন, ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ

কলকাতার হোটেলে আগুনে প্রাণ গেল সাতক্ষীরার দুজনের

কলকাতার হোটেলে আগুনে প্রাণ গেল সাতক্ষীরার দুজনের

কাউখালীতে নৌ পুলিশের ওপর হামলা, কনস্টেবলকে ছুরিকাঘাত: গ্রেফতার ১

কাউখালীতে নৌ পুলিশের ওপর হামলা, কনস্টেবলকে ছুরিকাঘাত: গ্রেফতার ১

১৭ বছরে পুলিশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে: ডিআইজি

১৭ বছরে পুলিশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে: ডিআইজি

সন্তানদের ব্রিটিশ স্কুলে ভর্তি করাবেন হ্যারি-মেগান

সন্তানদের ব্রিটিশ স্কুলে ভর্তি করাবেন হ্যারি-মেগান

গার্মেন্টস কারখানার ছাদে ১,৭৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুতের সম্ভাবনা: সিপিডির গবেষণা

গার্মেন্টস কারখানার ছাদে ১,৭৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুতের সম্ভাবনা: সিপিডির গবেষণা

ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

ট্রাম্পের চাপেই ইরানিরা আরও ঐক্যবদ্ধ: সাবেক কূটনীতিক

ট্রাম্পের চাপেই ইরানিরা আরও ঐক্যবদ্ধ: সাবেক কূটনীতিক

কালিয়াকৈরে অটোরিকশা আটকের পর চালকের মৃত্যু, পুলিশের দাবি ভিন্ন

কালিয়াকৈরে অটোরিকশা আটকের পর চালকের মৃত্যু, পুলিশের দাবি ভিন্ন

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: উপদেষ্টা হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: উপদেষ্টা হুমায়ুন কবির

একই জমিতে চাষ ও সৌরবিদ্যুৎ, চুয়াডাঙ্গায় যুগান্তকারী প্রকল্পের উদ্বোধন

একই জমিতে চাষ ও সৌরবিদ্যুৎ, চুয়াডাঙ্গায় যুগান্তকারী প্রকল্পের উদ্বোধন

পাঁচ দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম

পাঁচ দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম

সমকালীন কার্টুন

সমকালীন কার্টুন

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার

শেরপুরে সবজির চড়া দাম: আলু-পেঁপে ছাড়া শত টাকার নিচে মিলছে না কিছুই

শেরপুরে সবজির চড়া দাম: আলু-পেঁপে ছাড়া শত টাকার নিচে মিলছে না কিছুই

প্রথমবার ৪০ ট্রিলিয়ন ডলারের রেকর্ড ঋণের বোঝায় ডুবছে যুক্তরাষ্ট্র

প্রথমবার ৪০ ট্রিলিয়ন ডলারের রেকর্ড ঋণের বোঝায় ডুবছে যুক্তরাষ্ট্র

word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word

mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
sharethis sharing button