সকালে ভিডিও ভাইরাল, বিকেলেই পদ হারালেন ছাত্রদল নেতা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ১০:৫১ এএম, ১৭ আগস্ট ২০২৬
বহিস্কৃত ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মারুফ/ছবি: জাগো নিউজ

গাজীপুরের কালীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ইয়াবা সেবনের একটি ভিডিওকে কেন্দ্র করে ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রোবেল শেখ ও সদস্যসচিব হাসানুর রহমান হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বহিষ্কৃত ওই নেতার নাম আব্দুল্লাহ আল মারুফ। তিনি উপজেলা জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অসামাজিক কাজে জড়িত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধে আব্দুল্লাহ আল মারুফকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, রোববার সকালে আব্দুল্লাহ আল মারুফের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে ইয়াবা সেবন করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে বিষয়টি উপজেলা ছাত্রদলের নেতাদের নজরে আসে। এর পরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রোবেল শেখ বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল ও মাদকমুক্ত ছাত্র সংগঠন। এখানে কোনো মাদকসেবী বা অসামাজিক কাজে লিপ্ত ব্যক্তির স্থান নেই।

তিনি বলেন, আব্দুল্লাহ আল মারুফের ইয়াবা সেবনের ভিডিওটি নজরে আসার সঙ্গে সঙ্গেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রোবেল শেখ আরও বলেন, দলের নাম ভাঙিয়ে কিংবা পদ-পদবি ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এদিকে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হাসানুর রহমান হাসান এবং যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মো. জাফর ইমাম খান (মিতুল) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় সব পর্যায়ের নেতাকর্মীকে আব্দুল্লাহ আল মারুফের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আব্দুর রহমান আরমান/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।