চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় মিছিলটি হয়েছে বলে স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের দাবি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ৫০ থেকে ৬০ জন ব্যক্তি হাতে মশাল নিয়ে মিছিল করছেন। এ সময় তাঁদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে কয়েকজনকে বক্তব্য দিতেও শোনা যায়।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। এর আগে গত বুধবার রাতে উপজেলার তৈলারদ্বীপ সেতুসংলগ্ন এলাকায়ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করেছেন বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের বিষয়ে তিনি কিছু জানেন না। তবে বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজারের পেকুয়ায় আগুনে একটি গোয়ালঘর পুড়ে চারটি গরু মারা গেছে। গোয়ালঘরটি ভস্মীভূত হওয়ার পাশাপাশি একটি বাড়িও পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আবু বকর নামের একজন দগ্ধ হয়েছেন। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
২ মিনিট আগেসাভারের রানা প্লাজা নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে করা মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ আট আসামির বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। আজ রোববার ঢাকার বিভাগীয় বিশেষ জজ বি এম তারিকুল কবীর রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করেন।
৫ মিনিট আগেহবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সুমন মিয়া ও একই গ্রামের রফিক মিয়ার পরিবা
৮ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে আটক করেছে পুলিশ...
১০ মিনিট আগে