বিএনপি নেতার নেতৃত্বে কৃষকদল নেতার বাড়িতে হামলা, দুই নারীসহ আহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১৪ আগস্ট ২০২৬
হামলায় আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্ববিরোধের জেরে বিএনপি নেতার নেতৃত্বে কৃষকদল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউনিয়ন কৃষকদলের সদস্যসচিব বেলায়েত হোসেন জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজাহান, নুর মোহাম্মদসহ কয়েকজনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এ নিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) প্রথমে ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহানের লোকজন তার ভাই দেলোয়ারকে মারধর করেন। পরে তাকে বাড়িছাড়া করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 

শুক্রবার শাহজাহান শিকারীর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে বেলায়েত, তার ভাই আমির হোসেন ও দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে নারীসহ পাঁচজন আহত হয়। তাদের মধ্যে দুজনকে ঢাকায় এবং বাকিদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

আমির হোসেনের অভিযোগ, হামলাকারীরা বাড়ির বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করেন। এছাড়া আলমারি ভেঙে বিভিন্ন ঘর থেকে আনুমানিক তিন ভরি সোনা ও নগদ ১০ লাখ টাকা নিয়ে যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগীদের দাবি, ঘটনার পরও অভিযুক্ত ব্যক্তিরা ধারালো অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছেন। আবারও হামলা ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় আমির হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।

তবে বিএনপি নেতা শাহজাহান শিকারী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‌‘আমি হামলার সঙ্গে জড়িত নই। আমার রাজনৈতিক ইমেজ ক্ষতিগ্রস্ত করতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’

এ বিষয়ে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত ) রিপন কুমার বলেন, আমরা অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

মোবাশ্বির শ্রাবণ/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।