• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • গাজীপুর

গাজীপুরে সাবেক সেনাসদস্যকে ধর্ষণচেষ্টার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
  ০৬ আগস্ট ২০২৬, ১১:৩৪
19 Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
copy sharing button
linkedin sharing button

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: digital@desh.tv

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে এক সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। জমি পরিমাপকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

google news
google news
google news
google news
google news
google news
google news
google news
google news
google news
google news
দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জয়দেবপুর থানায় দায়ের করা মামলার আসামি সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম খলিফা (৫০)। ভুক্তভোগীর স্বামী নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ইউপি সদস্য ওই সাবেক সেনাসদস্যকে প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এ বিষয়ে একাধিকবার সতর্ক করা হলেও তিনি ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী ও তাঁর পরিবারকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।

অভিযোগ অনুযায়ী, গত ৩১ জুলাই বিকেলে ভুক্তভোগী নিজের জমিতে বাড়ি নির্মাণের প্রস্তুতির অংশ হিসেবে একজন ভূমি পরিমাপককে নিয়ে জমি পরিমাপ করতে গেলে শাহ আলম খলিফা ৫-৬ জন সহযোগীকে নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় তারা জমি পরিমাপে বাধা দেন এবং একপর্যায়ে ভুক্তভোগীকে মারধর করেন।

এজাহারে আরও বলা হয়, হামলার সময় ভুক্তভোগীর একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে ফোন ফেরত চাইলে তাঁকে জোর করে পাশের একটি ঘরে নিয়ে গিয়ে পরনের কাপড় ছিঁড়ে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

নড়াইলে ছদ্মবেশে অভিযান,আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতা গ্রেপ্তার

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, এ ঘটনায় একটি নিয়মিত মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ইউপি সদস্য শাহ আলম খলিফার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

যে আই

  • ধর্ষণচেষ্টার অভিযোগ
এ সম্পর্কিত আরও খবর
টুঙ্গিপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
টুঙ্গিপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
পাংশায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পাংশায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুড়িগ্রামে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
কুড়িগ্রামে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
কাপাসিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কাপাসিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নড়াইলে ছদ্মবেশে অভিযান,আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতা গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি
  ০৬ আগস্ট ২০২৬, ০৯:১৮
4 Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
copy sharing button
linkedin sharing button
|
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নড়াইলে বিভিন্ন ছদ্মবেশে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের কথিত মূল হোতা আরোজ আলী শেখকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

google news
google news
google news
google news
google news
google news
google news
google news
google news
google news
দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে জেলার কালিয়া উপজেলার জোকারচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের হেমায়েত শেখের ছেলে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আরোজ আলী শেখ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে নড়াইল, গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, অস্ত্র ও সন্ত্রাস-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতির মামলাই রয়েছে নয়টি।

তাকে গ্রেপ্তারের লক্ষ্যে বুধবার সকাল থেকেই পুলিশ সদস্যরা তার বাড়ির আশপাশে কৃষক, ভ্যানচালক, হকার ও মুদিদোকানির ছদ্মবেশে অবস্থান নেন। পরে রাত ৮টার দিকে বাড়ির পাশের একটি বাগানের খুপড়ি ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

খোকসায় বিএনপি নেতার ওপর হামলা

ওসি ইদ্রিস আলী জানান, আরোজ আলীর বিরুদ্ধে কালিয়া থানায় পাঁচটি, নড়াইল সদর থানায় দুটি, খুলনার দিঘলিয়া থানায় একটি এবং গোপালগঞ্জ সদর থানায় একটি ডাকাতির মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র, চুরি ও সন্ত্রাস-সংক্রান্ত আরও মামলা রয়েছে।

আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

যে আই

  • গ্রেপ্তার
  • ডাকাত চক্রের মূল হোতা
এ সম্পর্কিত আরও খবর
রাজবাড়ীতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেপ্তার
রাজবাড়ীতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেপ্তার
নওগাঁয় এআই ক্যামেরার সূত্রে স্বর্ণ ছিনতাইকারী গ্রেপ্তার
নওগাঁয় এআই ক্যামেরার সূত্রে স্বর্ণ ছিনতাইকারী গ্রেপ্তার
ঢাকসুর সাবেক ভিপি গ্রেপ্তার
ঢাকসুর সাবেক ভিপি গ্রেপ্তার
ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ 
ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ 

খোকসায় বিএনপি নেতার ওপর হামলা

কুষ্টিয়া প্রতিনিধি
  ০৬ আগস্ট ২০২৬, ০৯:০৩
24 Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
copy sharing button
linkedin sharing button
|
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

কুষ্টিয়ার খোকসায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার মেয়র প্রার্থী নাফিজ আহমেদ খান রাজুর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন।

google news
google news
google news
google news
google news
google news
google news
google news
google news
দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে খোকসা থানাপাড়া এলাকায় নিজ বাড়ির গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, দলীয় কার্যালয় থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন নাফিজ আহমেদ খান রাজু। বাড়ির গেটের সামনে পৌঁছালে পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার পথরোধ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা চাপাতি দিয়ে তার পায়ে কোপ দেয় এবং লোহার হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ফাঁকা হলরুম, ভিডিও ভাইরাল

রাজুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলিবর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দুটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

গুরুতর আহত রাজুকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ১২টার দিকে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

যে আই

  • বিএনপি নেতার ওপর হামলা
  • নাফিজ আহমেদ খান

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ফাঁকা হলরুম, ভিডিও ভাইরাল

বরিশাল প্রতিনিধি
  ০৬ আগস্ট ২০২৬, ০৮:০৬
4 Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
copy sharing button
linkedin sharing button
|
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জের সরকারি পাতারহাট আর.সি. কলেজে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

google news
google news
google news
google news
google news
google news
google news
google news
দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৫ আগস্ট) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচির ওই ভিডিওতে দেখা যায়, মঞ্চে কয়েকজন শিক্ষক উপস্থিত থাকলেও শ্রোতাদের আসনের অধিকাংশই ফাঁকা। শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় অনুষ্ঠান আয়োজন নিয়ে প্রশ্ন তোলেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে।

সমালোচকদের প্রশ্ন, জাতীয় গুরুত্বপূর্ণ একটি দিবসের কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়নি কেন। একই সঙ্গে ভিডিওতে শিক্ষকদের উপস্থিতিও তুলনামূলক কম দেখা যাওয়ায় বিষয়টি নিয়েও নানা আলোচনা শুরু হয়।

তবে ভিডিওতে দেখা দৃশ্য পুরো আয়োজনের চিত্র নয় বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল হালিম বলেন, বর্তমানে উচ্চমাধ্যমিকসহ বিভিন্ন পাবলিক পরীক্ষা চলায় নিয়মিত পাঠদান বন্ধ রয়েছে। কর্মসূচির বিষয়ে অনলাইনে প্রচার করা হয়েছিল। এছাড়া বৈরী আবহাওয়ার কারণেও শিক্ষার্থীদের উপস্থিতি প্রত্যাশার তুলনায় কম ছিল।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি অনুষ্ঠান শুরুর দিকের। পরে আরও শিক্ষার্থী অনুষ্ঠানে যোগ দেন এবং অধিকাংশ শিক্ষকও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

কুষ্টিয়ায় পদ্মার পাড় ধসে নিখোঁজ ১ শিশু

এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা যাওয়া দুঃখজনক এবং শিষ্টাচারবহির্ভূত। বিষয়টি তার নজরে এসেছে এবং এখতিয়ারের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আঞ্চলিক পরিচালককেও বিষয়টি জানানো হবে।

যে আই

  • জুলাই গণঅভ্যুত্থান
এ সম্পর্কিত আরও খবর
সরকারি ছুটির দিনেও পিরোজপুরে অফিস খোলা রাখার অভিযোগ
সরকারি ছুটির দিনেও পিরোজপুরে অফিস খোলা রাখার অভিযোগ
পাবিপ্রবিতে বিক্ষোভে জুলাই দিবসের অনুষ্ঠান ভণ্ডুল
পাবিপ্রবিতে বিক্ষোভে জুলাই দিবসের অনুষ্ঠান ভণ্ডুল
বরিশালে জুলাই শহীদ পরিবারের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নিলেন এমপি আবুল হোসেন
বরিশালে জুলাই শহীদ পরিবারের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নিলেন এমপি আবুল হোসেন
শহীদরা আমাদের হাতে বড় দায়িত্বভার দিয়ে গেছেন: পররাষ্ট্রমন্ত্রী
শহীদরা আমাদের হাতে বড় দায়িত্বভার দিয়ে গেছেন: পররাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ায় পদ্মার পাড় ধসে নিখোঁজ ১ শিশু

কুষ্টিয়া প্রতিনিধি
  ০৬ আগস্ট ২০২৬, ০৮:০০
4 Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
copy sharing button
linkedin sharing button
|
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীর পাড় ধসে দুই শিশু নদীতে পড়ে যায়। স্থানীয়দের চেষ্টায় একজনকে জীবিত উদ্ধার করা হলেও অপর এক শিশু নিখোঁজ রয়েছে।

google news
google news
google news
google news
google news
google news
google news
দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৫ আগস্ট) দুপুরের পর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ পাড় ধসে ভুরকাপাড়া গ্রামের ইজাজুল মণ্ডলের মেয়ে জামিলা খাতুন (৭) ও আশিক শেখের মেয়ে নূরিয়া খাতুন (৮) পানিতে তলিয়ে যায়।

শিশু দুটির চিৎকার শুনে স্থানীয় কৃষক এরশাদ আলীসহ গ্রামবাসী উদ্ধার কাজে এগিয়ে যান। পরে স্থানীয় যুবক লালন শেখের সহায়তায় জামিলা খাতুনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তীব্র স্রোতের কারণে নূরিয়া খাতুন নদীর গভীরে তলিয়ে যায়।

ঘটনার পর থেকে নিখোঁজ নূরিয়ার স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও দৌলতপুর থানা পুলিশ। উদ্ধার অভিযানে সহায়তার জন্য খুলনা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

আরও পড়ুন

শরীয়তপুরে ইমামের মুক্তির দাবিতে বিক্ষোভ

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, প্রবল স্রোত ও নদীর গভীরতার কারণে উদ্ধার অভিযান পরিচালনায় বেগ পেতে হচ্ছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ডুবুরি দল কাজ করবে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

যে আই

  • পদ্মার পাড় ধসে নিখোঁজ ১ শিশু

শরীয়তপুরে ইমামের মুক্তির দাবিতে বিক্ষোভ

শরীয়তপুর প্রতিনিধি
  ০৬ আগস্ট ২০২৬, ০৭:৪৭
Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
copy sharing button
linkedin sharing button
|
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

শরীয়তপুর সদর উপজেলার বাইশরশি জামে মসজিদের ইমাম ও রাজগঞ্জ ইসলামিয়া দাখিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা এনামুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ জানিয়েছেন মসজিদের মুসল্লী, স্থানীয় বাসিন্দা ও সহকর্মীরা।

google news
google news
google news
google news
google news
google news
দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৫ আগস্ট) রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তারা মামলাটিকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন এবং এর নিন্দা জানান।

প্রতিবাদকারীদের ভাষ্য, মাওলানা এনামুল হক দীর্ঘদিন ধরে সুনাম, সততা ও নিষ্ঠার সঙ্গে ইমামতি ও শিক্ষকতার দায়িত্ব পালন করে আসছেন। তাঁকে রাজনৈতিকভাবে সম্পৃক্ত হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। তাদের দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক। অভিযোগের সত্যতা না মিললে মামলা প্রত্যাহার করে মাওলানা এনামুল হকের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করারও দাবি জানান তারা।

রাজগঞ্জ ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোসলেউদ্দিন বলেন, মাওলানা এনামুল হক দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে শিক্ষকতা করছেন। তিনি শিক্ষার্থীদের স্নেহের সঙ্গে পাঠদান করেন এবং স্থানীয় বিভিন্ন মসজিদে ইমাম হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। তার সুনাম ক্ষুণ্ন করতে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

আরও পড়ুন

রূপগঞ্জে ছাত্রদলের মশাল মিছিল

প্রতিবাদকারীরা আশা প্রকাশ করেন, ন্যায়বিচারের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

গত ৪ আগস্ট পালং মডেল থানায় দায়ের হওয়া একটি মামলায় পুলিশ মাওলানা এনামুল হককে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

যে আই

  • নিঃশর্ত মুক্তি
  • বাইশরশি জামে মসজিদ

রূপগঞ্জে ছাত্রদলের মশাল মিছিল

রূপগঞ্জ প্রতিনিধি
  ০৬ আগস্ট ২০২৬, ০৭:৪১
3 Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
copy sharing button
linkedin sharing button
|
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল।

google news
google news
google news
google news
google news
দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৬ আগস্ট) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটির নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাসুম বিল্লাহ।

মশাল মিছিলটি ভুলতা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গোলাকান্দাইল গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবির পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করছে। তাদের দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন

পাহাড়ি ঢলের পর স্বাভাবিক হচ্ছে শেরপুরের পরিস্থিতি

বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে ছাত্রদল তা কঠোরভাবে প্রতিহত করবে।

তবে ছাত্রদলের এসব অভিযোগের বিষয়ে ছাত্রশিবিরের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

যে আই

  • মশাল মিছিল
  • ছাত্রদল
এ সম্পর্কিত আরও খবর
মাগুরায় গণহত্যার বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
মাগুরায় গণহত্যার বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জে তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ১৪ 
নারায়ণগঞ্জে তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ১৪ 
শিবির সভাপতির বক্তব্য শিক্ষাঙ্গণে সহিংসতার প্রকাশ্য উসকানি: ছাত্রদল সেক্রেটারি
শিবির সভাপতির বক্তব্য শিক্ষাঙ্গণে সহিংসতার প্রকাশ্য উসকানি: ছাত্রদল সেক্রেটারি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০

পাহাড়ি ঢলের পর স্বাভাবিক হচ্ছে শেরপুরের পরিস্থিতি

শেরপুর প্রতিনিধি
  ০৬ আগস্ট ২০২৬, ০৭:৩৭
Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
copy sharing button
linkedin sharing button
|
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

টানা বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে চেল্লাখালী নদীর পানি একপর্যায়ে বিপদসীমা অতিক্রম করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

google news
google news
google news
google news
দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৫ আগস্ট) সকাল থেকে শেরপুরের পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে জেলার নদ-নদীর পানি বাড়তে শুরু করে। বিকেল ৩টার তথ্য অনুযায়ী, নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ১০৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

একই সময়ে ভোগাই নদীর পানি নাকুগাঁও পয়েন্টে সকালে বিপদসীমার ৩৭৭ সেন্টিমিটার নিচে থাকলেও বিকেলে তা বেড়ে বিপদসীমার ৮৪ সেন্টিমিটার নিচে পৌঁছায়। নালিতাবাড়ী পয়েন্টেও সকালে বিপদসীমার ২৮৮ সেন্টিমিটার নিচে থাকা পানি সন্ধ্যার দিকে বেড়ে বিপদসীমার ৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

চেল্লাখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় নদীতীরবর্তী এলাকায় ভাঙন ও বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হলেও পরিস্থিতি দ্রুত উন্নতির দিকে যায়।

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী বলেন, মেঘালয় অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে উজানের পানি নেমে এসে নদ-নদীর পানি বেড়েছিল। তবে বৃষ্টিপাত কমে আসায় পানিও দ্রুত নেমে যাচ্ছে। ৭২ ঘণ্টার সতর্কতা শেষ হয়েছে এবং নতুন করে বন্যার কোনো সতর্কতা নেই। শেরপুরে সাধারণত পানি দ্রুত নেমে যায়।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শেরপুর পয়েন্টে ৮ দশমিক ৫০ মিলিমিটার, নালিতাবাড়ী পয়েন্টে ৪২ মিলিমিটার এবং নাকুগাঁও পয়েন্টে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, এখন পর্যন্ত বড় ধরনের ফসলের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ চলছে। বর্তমানে জেলায় প্রায় ১৮০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে।

এদিকে পরিস্থিতি পরিদর্শনে নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর মোহনা এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বৃহস্পতিবার দেশের যেসব এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

পরিদর্শনকালে জেলা প্রশাসক নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও সম্ভাব্য সমাধান সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বন্যার কোনো সম্ভাবনা নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।

যে আই

  • পাহাড়ি ঢল
  • বন্যার আশঙ্কা
এ সম্পর্কিত আরও খবর
পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডেপুটি স্পিকার কায়সার কামাল
পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডেপুটি স্পিকার কায়সার কামাল
পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে গেল ব্রিজ
পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে গেল ব্রিজ
শেরপুরে কমেছে পাহাড়ি ঢলের পানি, ভেসে উঠছে ক্ষত
শেরপুরে কমেছে পাহাড়ি ঢলের পানি, ভেসে উঠছে ক্ষত
কক্সবাজারে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কক্সবাজারে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বৃহস্পতিবার দেশের যেসব এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

দেশ টিভি ডেস্ক
  ০৫ আগস্ট ২০২৬, ২২:৪২
163 Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
copy sharing button
linkedin sharing button
|
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছের ডালপালা কাটার জন্য আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) গোপালগঞ্জের কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

google news
google news
google news
দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো।

এতে বলা হয়, ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে বৃহস্পতিবার বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছের ডালপালা কাটা হবে। এ জন্য গোপালগঞ্জ পৌরসভা এলাকার ওজোপাডিকো দফতরের আওতায় কয়েকটি এলাকায় সকাল ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- পাওয়া হাউজ বাউন্ডারি সংলগ্ন ১০তলা বন্ধন ভবন, আরামবাগ, শাহিন স্কুল, আমেনা স্কুল রোড, রেশমা ইন্টা: স্কুল, লায়েকের মোড়, নীচুপাড়া, ইতালি মোড়, গুল্লি বাড়ি মোড়, লোহার ব্রিজ, মানিক সড়ক, চেচানিয়াকান্দি এলাকা।

এছাড়া বিদ্যুৎ লাইন একই পোলে হওয়ায় ১১কেভি মোহাম্মদ পাড়া ফিডারে সকাল ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হতে পারে।

আরও পড়ুন

সরকারি ছুটির দিনেও পিরোজপুরে অফিস খোলা রাখার অভিযোগ

তবে কাজ শেষ হওয়া সাপেক্ষে বিদ্যুৎ সরবরাহ নির্ধারিত সময়ের আগে বা পরে চালু হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

/অ

  • বিদ্যুৎ সরবরাহ বন্ধ
  • গোপালগঞ্জ
এ সম্পর্কিত আরও খবর
গোপালগঞ্জে দুই আওয়ামী লীগ নেতার পদত্যাগ, দলীয় রাজনীতি ছাড়ার ঘোষণা
গোপালগঞ্জে দুই আওয়ামী লীগ নেতার পদত্যাগ, দলীয় রাজনীতি ছাড়ার ঘোষণা
ক্যালকুলেটর চুরির অভিযোগে মাদরাসাছাত্রকে মারধরের অভিযোগ, শিক্ষক আটক
ক্যালকুলেটর চুরির অভিযোগে মাদরাসাছাত্রকে মারধরের অভিযোগ, শিক্ষক আটক
শুক্রবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
শুক্রবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
গোপালগঞ্জে ট্রাক-নসিমন সংঘর্ষে যুবক নিহত, আহত ২
গোপালগঞ্জে ট্রাক-নসিমন সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আজ মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী

সিলেট প্রতিনিধি
  ০৫ আগস্ট ২০২৬, ২২:২৫
5 Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
copy sharing button
linkedin sharing button
|
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও সাবেক যোগাযোগ এবং কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী আজ ৬ আগস্ট। দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দোয়া মাহফিল, কুরআন খতম, বিশেষ মোনাজাত, আলোচনা সভা, খাদ্য বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

google news
google news
দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ৪২ বছর আগে ৬ আগস্ট জনকল্যাণে নিবেদিত এই ব্যক্তিত্ব মৃত্যুবরণ করেন। কর্মজীবনে নৌবাহিনীর আধুনিকায়ন, প্রশাসনিক দক্ষতা, সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও আত্মত্যাগের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকালে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ, কুরআন খতম, কুরআনখানি ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। নৌ সদর দপ্তরের পাশে অবস্থিত তার সমাধিতে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হবে। পাশাপাশি দুঃস্থদের মাঝে খাবার বিতরণ এবং যোহরের নামাজের পর নৌবাহিনীর বিভিন্ন মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

ঢাকার ‘মাহবুব ভবন’-এ কুরআন খতম, কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বেগম মাহবুব আলী খান শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এছাড়া ছিন্নমূল শিশু-কিশোরদের জন্য প্রতিষ্ঠিত ‘সুরভি’ প্রতিষ্ঠানেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি বেগম মাহবুব আলী খান প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। পরিবারের ভাষ্য, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের উৎসাহ ও সহযোগিতায় প্রতিষ্ঠানটি গড়ে ওঠে।

দিবসটি উপলক্ষে ঢাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কুরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ (ধানমন্ডি), তাকওয়া জামে মসজিদ, ঈদগাহ জামে মসজিদ, আজিমপুর দায়রা শরিফ জামে মসজিদ, মহাখালী ডিওএইচএস জামে মসজিদ, বায়তুল মামুর, বায়তুল আকসা, বায়তুল মুমিন, বাউনিয়াবাদ বাজার জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

সিলেটে তার নিজ বাসভবনে বাদ যোহর দোয়া, আলোচনা সভা ও তবারক বিতরণ করা হবে। পাশাপাশি পারিবারিক জামে মসজিদ, লতিফিয়া হাফেজিয়া মাদ্রাসা, জামেয়া ইসলামিয়া মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া মাদ্রাসা, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) দরগাহ মসজিদে কুরআন খতম, দোয়া মাহফিল এবং খাদ্য বিতরণের আয়োজন করা হয়েছে। বৃহত্তর সিলেটবাসীর উদ্যোগেও শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ, দক্ষিণ সুরমার কদমতলী জামে মসজিদ, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে পৃথক কর্মসূচি পালিত হবে।

এছাড়া বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ, গাবতলীর লাঠিগঞ্জ অন্ধ এতিমখানা এবং জামালপুরের দুরমুটে হযরত শাহ কামাল (রহ.)-এর মাজারে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

বিদেশেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরিফে তাওয়াফ ও দোয়া এবং মদিনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যে ব্রিকলেন জামে মসজিদে কুরআন খতম ও দোয়া মাহফিল এবং রিজেন্ট লেক হলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার দারুল হিকমাহ ইসলামিক সেন্টার, নিউইয়র্কের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার ও ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের বাংলাদেশি কমিউনিটি মসজিদেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সরকারি ছুটির দিনেও পিরোজপুরে অফিস খোলা রাখার অভিযোগ

এছাড়া মালয়েশিয়ার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে দিনব্যাপী কুরআন খতম, বিশেষ মোনাজাত, এতিমদের মধ্যে খাদ্য বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। একইভাবে চীনের গুয়াংজুর সাহাবি মসজিদ, দক্ষিণ কোরিয়ার সিউল, সিঙ্গাপুর ও মালদ্বীপের বিভিন্ন মসজিদেও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

পরিবার জানায়, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল মিউজিয়ামে তার কর্মজীবনের স্মৃতিবিজড়িত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি কার্ডিওভাসকুলার গবেষণা, বৈজ্ঞানিক উদ্ভাবন ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাস্ট’ এবং সিলেটে ‘ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে। এ প্রতিষ্ঠানে অসহায় ও দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

যে আই

  • মাহবুব আলী খান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: desh.digital@desh.tv

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।