জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে—ভিসিকে শাসিয়ে ছাত্রদল নেতা

০৪ আগস্ট ২০২৬, ০৩:৪৮ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৬, ০৪:১৩ PM
জবি ভিসিকে শাসাচ্ছেন ছাত্রদল নেতা

জবি ভিসিকে শাসাচ্ছেন ছাত্রদল নেতা © সংগৃহীত

‘ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে’—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ছাত্রশিবির, ছাত্রশক্তিসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীদের মারধরের পর ক্যাম্পাসে এভাবে ভিসি অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনকে শাসাতে দেখা যায় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদকে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জবি ক্যাম্পাসে এ ঘটনার পর একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিনসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভাইরাল হওয়া ভিডিওতে ভিসি ড. মো. রইছ উদ্‌দীনকে ছাত্রদল নেতা জাফর আহমেদ বলেন, ছাত্রশিবির আজকে আমাদের গায়ে হাত তুলেছে। অনেক টিচার এটার সাথে জড়িত, প্রশাসনের অনেক লোক এটার সাথে জড়িত। প্রশাসনের মধ্যে জামায়াত ও আওয়ামী লীগের দোসর রয়েছে। আমরা আপনাকে অনেক আগেই সতর্ক করেছিলাম, কিন্তু ব্যবস্থা নেননি আপনি। 

তিনি আরও বলেন, ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে। কোনো জামায়াত-শিবির কিংবা আওয়ামী লীগ এখানে থাকতে পারবে না।

এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, আমরা এই ধরনের মববাজদেরকে এবং শিক্ষার্থীদের আবাসন অবস্থাকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা এই ক্যাম্পাসে থাকতে পারবে না।

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যাল…
  • ০৫ আগস্ট ২০২৬
বজ্রপাত ঠেকাতে ৫ কিলোমিটার সড়কে তালগাছ রোপণের উদ্যোগ ওমর শর…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে ছাত্রদলের পদযাত্রা
  • ০৫ আগস্ট ২০২৬
সীমান্তের ওপারে তীব্র বর্ষণে দেশে বাড়ছে নদীর পানি, তিস্তায় …
  • ০৫ আগস্ট ২০২৬
৩৬ জুলাইয়ে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ইন্টারনে…
  • ০৫ আগস্ট ২০২৬
notification icon
দ্য ডেইলি ক্যাম্পাসের সর্বশেষ নিউজ অ্যালার্ট‌ পেতে এখনই সাবস্ক্রাইব করুন!