বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

'বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি'— লাইভে কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি

441 Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ছবি: সংগৃহীত
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা বিতর্কের কেন্দ্রে ছিলেন। এবার ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়ে নিজের বর্তমান অবস্থার কথা জানালেন তিনি। দাবি করেছেন, তিনি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত, কাজ পাচ্ছেন না, নানা মহল থেকে পরিকল্পিতভাবে তাকে একঘরে করে রাখা হচ্ছে। এমনকি আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘এই বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি।’

আজ (সোমবার) সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে জ্যোতিকা বলেন, তিনি নিজেকে ‘হেল্পলেস’ অনুভব করছেন। তার ভাষ্য, দীর্ঘদিন ধরে তাকে নিয়ে ট্রল, কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণ চলছে। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, পেশাগত জীবনেও তিনি নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন।

অভিনেত্রীর দাবি, একটি প্রভাবশালী গোষ্ঠী তাকে পরিকল্পিতভাবে কাজ থেকে দূরে রাখছে। বিভিন্ন গ্রুপিংয়ের কারণে নতুন কোনো কাজ পাচ্ছেন না। ফলে একপ্রকার ঘরবন্দি জীবন কাটাতে হচ্ছে তাকে। তিনি বর্তমান সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, ‘এর একটা শেষ করেন প্লিজ।’

জ্যোতিকা জ্যোতির রাজনৈতিক অবস্থান নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। তিনি বহুল আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের অন্যতম সদস্য ছিলেন। পাশাপাশি আওয়ামী লীগ সমর্থক শিল্পী হিসেবে পরিচিত থাকায় ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর তাকে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ঘিরেও আলোচনায় এসেছিলেন জ্যোতিকা। সে সময় তিনি প্রতিষ্ঠানটির গবেষণা বিভাগের পরিচালকের দায়িত্বে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, তাকে অফিসকক্ষে আটকে রাখা হয়েছে। পরে ফেসবুক লাইভে এসে ঘটনার নিজের বর্ণনা দেন তিনি।

সেই লাইভে কান্নাজড়িত কণ্ঠে জ্যোতি বলেছিলেন, ‘চলমান পরিস্থিতির কারণে তাকে অফিসে যেতে নিরুৎসাহিত করা হয়েছিল। তবুও চাকরির দায়িত্ববোধ থেকে তিনি অফিসে যান। সেখানে গিয়ে উত্তেজনাপূর্ণ পরিবেশ দেখতে পান। পরে মহাপরিচালকের সঙ্গে কথা হলে তিনি পরিস্থিতি বিবেচনায় অফিস ছাড়ার পরামর্শ দেন।’

জ্যোতি জানান, নিজের কক্ষ থেকে ব্যক্তিগত জিনিসপত্র গুছিয়ে বের হওয়ার সময় তিনি বাইরে থাকা লোকজনের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন; কিন্তু কেউ তার সঙ্গে কথা বলতে রাজি হননি। সে অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘যে মুখগুলো আগে পরিচিত ছিল, সেগুলো সেদিন খুব অপরিচিত লাগছিল।’ কথাগুলো বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী।

২০০৪ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর জ্যোতিকা জ্যোতি। টেলিভিশন নাটকের পাশাপাশি তিনি অভিনয় করেছেন ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘জীবনঢুলি’, ‘অনিল বাগচীর একদিন’, ‘মায়া: দ্য লস্ট মাদার’, ‘লাল মোরগের ঝুঁটি’ এবং কলকাতার ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে।

সাম্প্রতিক লাইভে তার বক্তব্য নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। একদিকে কেউ তার মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, অন্যদিকে অনেকে তার বক্তব্যের সমালোচনাও করছেন।

কালবেলা/আরডা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

এবার দক্ষিণী সিনেমা মাতাবেন মধুমিতা সরকার

মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ায় ওসির রোষানলে কলেজছাত্র

বুধবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণের ভরি

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, ঘরছাড়া ৬৫ হাজার মানুষ

অভিবাসী অনুপ্রবেশ / স্পেন সীমান্তে নিরাপত্তা আরও শক্তিশালী করার আহ্বান ইইউর

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ কিশোরের

লোডশেডিংয়ে বিপর্যস্ত কুয়াকাটা, মুখ থুবড়ে পড়ছে পর্যটন ব্যবসা

১০

মৌলভীবাজারে ১২০০ কমলা গাছ কাটা সেই রেঞ্জ কর্মকর্তাকে বদলি

১১

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৫৮

১২

‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল দেখিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আমিরুল মানিক

১৩

ইসলামী ব্যাংক হাসপাতালে চাকরির সুযোগ

১৪

২৬ দিন ধরে নিখোঁজ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা জেলিন

১৫

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী ও কোদালা খালের ভাঙন, বিলীন হচ্ছে ভিটেমাটি

১৬

পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান আর নেই

১৭

বাউফলে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

১৮

ডিজিটাল সাংবাদিকতা ও দায়িত্বশীল কনটেন্ট তৈরিতে এনএসইউতে টিকটকের ‘মাস্টারক্লাস’

১৯

বিমানবাহিনীতে ৩৪২ বেসামরিক পদে নিয়োগ, দ্রুত আবেদন করুন

২০
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৬:৫৪ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

কিউরিয়াস ফিল্ম সোসাইটির আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী ও নির্মাতাদের সঙ্গে মুক্ত আলোচনা

14 Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

কিউরিয়াস ফিল্ম সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত চলচ্চিত্র প্রদর্শনী ও নির্মাতাদের সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠান। শুক্রবার (৩১ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের দুই গুণী চলচ্চিত্র নির্মাতা মুহাম্মদ কাইউম এবং মোহাম্মদ নুরুজ্জামান।

এদিন মুহাম্মদ কাইউম পরিচালিত বহুল প্রশংসিত চলচ্চিত্র ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত আলোচিত শিশুতোষ চলচ্চিত্র ‘আম কাঁঠালের ছুটি’ প্রদর্শিত হয়। প্রদর্শনী শেষে নির্মাতারা দর্শকদের সঙ্গে মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে চলচ্চিত্র নির্মাণের নেপথ্যের গল্প, সৃষ্টিশীল ভাবনা, নির্মাণ-অভিজ্ঞতা এবং সমসাময়িক বাংলা চলচ্চিত্রের নানা দিক তুলে ধরেন।

কিউরিয়াস ফিল্ম সোসাইটির সভাপতি সুমন মুস্তাফিজ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। তিনি অনুষ্ঠানের শুরুতে অতিথি নির্মাতাদের পরিচয় তুলে ধরেন এবং মননশীল চলচ্চিত্র চর্চা ও দর্শক-নির্মাতার পারস্পরিক সংলাপের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। মুক্ত আলোচনা পর্বে দর্শকদের সক্রিয় অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

উল্লেখ্য, প্রদর্শিত দুটি চলচ্চিত্রই দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা, পুরস্কার ও সম্মাননা অর্জন করেছে। চলচ্চিত্র দুটি বাংলা চলচ্চিত্রের মননশীল ধারাকে সমৃদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের চলচ্চিত্রকে ইতিবাচকভাবে তুলে ধরেছে।

আয়োজক কিউরিয়াস ফিল্ম সোসাইটির পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব দর্শক, শুভানুধ্যায়ী ও চলচ্চিত্রপ্রেমীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, ভবিষ্যতেও এ ধরনের মননশীল চলচ্চিত্র প্রদর্শনী ও মুক্ত আলোচনা চলচ্চিত্রপ্রেমীদের অংশগ্রহণে আরও সমৃদ্ধ হবে।

কালবেলা/এসওআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

এবার দক্ষিণী সিনেমা মাতাবেন মধুমিতা সরকার

মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ায় ওসির রোষানলে কলেজছাত্র

বুধবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণের ভরি

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, ঘরছাড়া ৬৫ হাজার মানুষ

অভিবাসী অনুপ্রবেশ / স্পেন সীমান্তে নিরাপত্তা আরও শক্তিশালী করার আহ্বান ইইউর

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ কিশোরের

লোডশেডিংয়ে বিপর্যস্ত কুয়াকাটা, মুখ থুবড়ে পড়ছে পর্যটন ব্যবসা

১০

মৌলভীবাজারে ১২০০ কমলা গাছ কাটা সেই রেঞ্জ কর্মকর্তাকে বদলি

১১

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৫৮

১২

‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল দেখিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আমিরুল মানিক

১৩

ইসলামী ব্যাংক হাসপাতালে চাকরির সুযোগ

১৪

২৬ দিন ধরে নিখোঁজ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা জেলিন

১৫

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী ও কোদালা খালের ভাঙন, বিলীন হচ্ছে ভিটেমাটি

১৬

পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান আর নেই

১৭

বাউফলে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

১৮

ডিজিটাল সাংবাদিকতা ও দায়িত্বশীল কনটেন্ট তৈরিতে এনএসইউতে টিকটকের ‘মাস্টারক্লাস’

১৯

বিমানবাহিনীতে ৩৪২ বেসামরিক পদে নিয়োগ, দ্রুত আবেদন করুন

২০
X