এটাই ছিল আমাদের কাটাখালী পৌরসভার একমাত্র জুলাই আন্দোলনের কর্মসূচি। আবু সাঈদ ভাইকে শহীদ করার পর এই প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়েছিল।
কিন্তু দুঃখের বিষয়, জুলাই-আগস্টের উত্তাল সময়ে যাদের কাউকেই মাঠে দেখা যায়নি, তারাই আজ দুই বছরে সবচেয়ে বড় বিপ্লবী সেজে ঘুরে বেড়াচ্ছে! 😂
আরও দুঃখজনক হলো, এই আন্দোলনে থাকা কিছু ব্যক্তি ৫ আগস্ট-পরবর্তী সময়ে চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে, নিজ এলাকার আওয়ামী লীগের দোসরদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। সেই আওয়ামী দোসররাই আজ বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে বেড়াচ্ছে। আবার যাদের আমরা নিজের চোখে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে দেখেছি, তারাই আজ নিজেদের সবচেয়ে নির্যাতিত বলে প্রচার করছে। 🥹
জুলাই আন্দোলন কোনো ব্যক্তিগত স্বার্থের আন্দোলন ছিল না; এটি ছিল ন্যায়, অধিকার ও শহীদদের রক্তের ঋণ বহনের আন্দোলন। যারা শহীদ ভাইদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বা করছে, ইতিহাস তাদের ক্ষমা করবে না। ইনশাআল্লাহ, একদিন তাদেরও জ�