পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

2.5k Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
পর্নোগ্রাফি মামলায় আহমদ উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: কালবেলা
পর্নোগ্রাফি মামলায় আহমদ উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: কালবেলা

বরিশালের নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) রাতে রাজধানী ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনারুল ইসলাম।

গ্রেপ্তার ওই নেতার নাম আহমদ উল্লাহ (৩৫)। তিনি বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক। রহমতপুুর ইউনিয়নের রাজগুরু এলাকার বাসিন্দা মোহাম্মাদ উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, মামলার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৯(১)/৩০ ধারা, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(২)/৮(৩) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৮০/৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আসামি আহমদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আহমদ উল্লাহকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।’

কালবেলা/এলএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১০

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১১

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১২

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৩

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৪

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৫

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৬

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৭

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৮

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৯

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

২০

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

নিহতের পাশে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা। ছবি: সংগৃহীত
নিহতের পাশে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা। ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুরে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি ও দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাতলা লাল শাপলা বিলে ঘুরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম (২১) পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মাদ্রা ঝালকাঠি গ্রামের মো. হালিমের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে সাতলা লাল শাপলা বিলে বেড়াতে গিয়ে রাকিবুল ইসলাম নৌকা থেকে পড়ে যান। এসময় তার সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, ‘সাতলা লাল শাপলা বিলে একজন পর্যটকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট। সবাইকে জলাশয়ে নামার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা/এআই/এমএইচ

X