এখন টিভির নিউজ এলার্ট পেতে চান?

অটিজম আক্রান্ত ছেলে যেন চিনতে পারে; তাই কখনও চুল বাঁধেন না কুকুরেয়া

কুকুরেয়া ও তার ছেলে মাতেও
কুকুরেয়া ও তার ছেলে মাতেও | ছবি: সংগৃহীত
0

মাঠে দুর্দান্ত রক্ষণভাগের নেতৃত্ব আর মাথাভর্তি কোঁকড়ানো লম্বা চুল; স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়াকে আলাদা করে চেনার অন্যতম বৈশিষ্ট্য এটি। অনেকের কাছে এটি তার ব্যক্তিগত স্টাইলের অংশ মনে হলেও, এই চুলের পেছনে রয়েছে একজন বাবার আবেগঘন প্রতিশ্রুতির গল্প।

দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, কুকুরেয়া ইচ্ছাকৃতভাবেই ম্যাচের সময় চুল বাঁধেন না। কারণ, তার অটিজম আক্রান্ত বড় ছেলে মাতেও যেন গ্যালারিতে কিংবা টেলিভিশনের পর্দায় অসংখ্য খেলোয়াড়ের ভিড়েও সহজেই বাবাকে চিনে নিতে পারে।

বিশ্বকাপে স্পেনের রক্ষণভাগের অন্যতম ভরসা কুকুরেয়া। মাঠে তার পারফরম্যান্স যেমন প্রশংসিত হয়েছে, তেমনি মাঠের বাইরের এই মানবিক গল্পও দৃষ্টি কেড়েছে অনেকের।

প্রতিবেদনে বলা হয়, কুকুরেয়া ও তার দীর্ঘদিনের সঙ্গী ক্লডিয়া রদ্রিগেজ প্রথম বুঝতে পারেন, তাদের বড় ছেলে মাতেও অন্য শিশুদের তুলনায় কিছুটা ভিন্নভাবে বেড়ে উঠছে। পরে চিকিৎসকেরা নিশ্চিত করেন, সে অটিজম স্পেকট্রামে রয়েছে।

অ্যামাজন প্রাইমের একটি তথ্যচিত্রে ক্লডিয়া সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে জানান, প্রথম দিকের দিনগুলো ছিল তাদের জীবনের সবচেয়ে কঠিন সময়। বলছিলেন, ‘স্কুলে দিয়ে ফেরার পথে আমরা প্রায় প্রতিদিন গাড়িতে বসে কাঁদতাম। নতুন জায়গা, নতুন রুটিন কিংবা সামান্য পরিবর্তনও মাতেওর জন্য খুব কঠিন ছিল।’

আরও পড়ুন:

কুকুরেয়াও স্বীকার করেছেন, সন্তানের অটিজমের বিষয়টি মেনে নেয়া সহজ ছিলো না। বলেন, ‘কেউ বাবা-মা হওয়ার আগে সন্তানের অটিজমের জন্য প্রস্তুত থাকে না। আমাদেরও প্রতিদিন নতুন করে শিখতে হয়েছে।’

ক্লডিয়া জানান, এখন তাদের পরিবারের প্রায় সব সিদ্ধান্তই মাতেওকে ঘিরে নেয়া হয়। ‘আমরা কোথাও যেতে চাইলেও অনেক সময় যাই না, কারণ জানি এতে মাতেওর কষ্ট হবে। ছুটির দিনগুলোও আমাদের জন্য সহজ নয়। তাই যত দ্রুত সম্ভব লন্ডনের বাসায় ফিরে যাওয়ার চেষ্টা করি। সেখানে সে সবচেয়ে স্বস্তিতে থাকে।’

২০১৮ সালে পরিচয়ের পর কুকুরেয়া ও ক্লডিয়ার সংসারে এসেছে তিন সন্তান মাতেও, রিও ও বেলা। ব্রাইটন থেকে চেলসি হয়ে স্পেন জাতীয় দলে নিজের অবস্থান শক্ত করার পুরো পথচলায় পরিবারের সমর্থন তার সবচেয়ে বড় শক্তি হয়ে ছিলো।

আজ কুকুরেয়ার কোঁকড়ানো লম্বা চুল বিশ্ব ফুটবলে তার পরিচয়ের অংশ হয়ে উঠেছে। তবে সেই চুলের পেছনে নেই কোনো ফ্যাশনের গল্প; আছে একজন বাবার নীরব অঙ্গীকার, যাতে তার ছেলে সব সময় ভিড়ের মধ্যেও বাবাকে চিনে নিতে পারে।

এসএইচ

শিরোনাম
অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন; ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ; ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন ব্যারিস্টার কায়সার কামাল
মো. সাহাবুদ্দিনের পদত্যাগে স্বৈরাচারের ছায়া সরে গেছে: জামায়াত আমির; রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ায় হাফিজ উদ্দিনকে অভিনন্দন, একইসঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান
ফ্যাসিস্টের দোসর মো. সাহাবুদ্দিনকে অপসারণ না করে অসুস্থতার নামে সেফ এক্সিট দেয়া যাবে না: নেত্রকোণায় নাহিদ ইসলাম
বিএনপি নানাভাবে মো. সাহাবুদ্দিনকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, ফ্যাসিবাদের দোসর হিসেবে তাকে বিচারের আওতায় আনতে প্রতিবন্ধকতা নেই: এনসিপি নেতা আখতার হোসেন
অর্থনৈতিক ও রাজনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে সরকার: বেঙ্গল ডেল্টা কনফারেন্সে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল; সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার
দুবাইয়ে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল নিয়ে মন্ত্রণালয় অবগত, ইতোমধ্যে বিষয়টি সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে; সিলেটে প্রবাসীকল্যাণ মন্ত্রী
বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর ১০ থেকে ১২.৫ শতাংশ শুল্কারোপ যুক্তরাষ্ট্রের; জোরপূর্বক শ্রম বন্ধে ব্যর্থতার অভিযোগ; মার্কিন নতুন শুল্ক আরোপে পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি: বাণিজ্যমন্ত্রী
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতর লুকিয়ে রাখা বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করেছে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট
কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় পানিতে ডুবে পর্যটকসহ ৪ জন নিহত; কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্টে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
শাহজালাল বিমানবন্দরে থাইল্যান্ড থেকে পাচার করা গাঁজাসহ ভারতীয় নাগরিক আটক
টানা ১৩ দিনের মতো ইরানে মার্কিন হামলা চলমান; বিশ্ববাজারে তেলের দাম পৌঁছেছে ব্যারেলপ্রতি ১০০ ডলারে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে সিজেপির কাছে শনিবার পর্যন্ত সময় চাইলো সরকার; এনটিএ'র ৪৭ আধিকারিককে অপসারণ
ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসে মাটির নীচে গাড়িচাপা পড়ে ১৩ জনের মৃত্যু