Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

বাংলাদেশ

এ.এস.এম. সাদ
22 July, 2026, 03:45 pm
Last modified: 22 July, 2026, 07:19 pm
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
email sharing button

Related News

  • চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ফরাশগঞ্জ: ঢাকার প্রথম ‘অফিস পাড়া’র খোঁজে
  • ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

'আমার শহর, আমার দায়িত্ব: আমি বদলাই, ঢাকা বদলাবে'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ দিনব্যাপী বিশেষ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছে ডিএসসিসি। এতে বর্ণাঢ্য শোভাযাত্রা, ঐতিহ্যবাহী মেলা, ম্যারাথন, সাইক্লিং, কনসার্ট ও প্রদর্শনীসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে; যা ঢাকার নাগরিক ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরবে।
এ.এস.এম. সাদ
22 July, 2026, 03:45 pm
Last modified: 22 July, 2026, 07:19 pm
অলঙ্করণ: টিবিএস

রাজধানী ঢাকার ৪১৬তম বার্ষিকী উদযাপনে সপ্তাহব্যাপী আয়োজনের ব্যয় নির্বাহে দেশের প্রতিটি বাণিজ্যিক ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা প্রদানকারী (এমএফএস) প্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ৫০ লাখ থেকে সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সরশিপ চেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

চলতি মাসে ৭ দিনব্যাপী 'ঢাকা দিবস-২০২৬: হৃদয়ে ঢাকা'- উদযাপনের আয়োজন করবে ডিএসসিসি। এ প্রেক্ষাপটে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এ অর্থায়নের আহ্বান জানিয়েছেন ডিএসসিসি। 

তবে বিশ্বব্যাপী স্বীকৃত ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) সর্বশেষ বাসযোগ্য শহরের সূচকে ঢাকা বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবে চিহ্নিত হওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ওই তালিকায় ঢাকার নিচে রয়েছে শুধু যুদ্ধবিধ্বস্ত ত্রিপোলি ও দামেস্ক।

ব্যাংক খাতের শীর্ষ কর্মকর্তারা এবং নগর পরিকল্পনাবিদরা এ উদ্যোগকে আইনি দিক থেকে প্রশ্নবিদ্ধ এবং নগরবাসীর জরুরি সমস্যার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন।

তাদের মতে, বারবার জলাবদ্ধতা, ভঙ্গুর অবকাঠামো এবং দীর্ঘদিনের নাগরিক সেবার সংকটের কারণে নগরজীবন ব্যাহত হচ্ছে। এ অবস্থায় সিএসআর তহবিল উৎসব আয়োজনের পরিবর্তে নগর সমস্যার সমাধানে ব্যয় করা উচিত।

গত সপ্তাহে ডিএসসিসি ১৩ জুলাই তারিখের চিঠি দিয়ে বাণিজ্যিক ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর কাছে 'ঢাকা ডে ২০২৬' আয়োজনের পৃষ্ঠপোষকতা চায়।

ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম স্বাক্ষরিত একটি চিঠির অনুলিপি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) হাতে এসেছে।

তবে ডিএসসিসির পাঠানো আনুষ্ঠানিক চিঠিতে কোনো সুনির্দিষ্ট অঙ্কের উল্লেখ ছিল না। গত সপ্তাহে বাণিজ্যিক ব্যাংকগুলো ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় অর্থের পরিমাণ জানানো হয়।

ডিএসসিসির প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেই সভায় একটি প্রেজেন্টেশনের মাধ্যমে ব্যাংক ও এমএফএস টেকনো প্রতিষ্ঠানগুলোকে সর্বনিম্ন ৫০ লাখ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সরশিপ দেওয়ার আহ্বান জানানো হয়।

তবে এ ধরনের স্পন্সরশিপের বিষয়ে ঘোর আপত্তি ও উদ্বেগ প্রকাশ করেছেন বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকেরা (এমডি)। 

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) সঙ্গে আলাপকালে তারা জানান, বর্তমানে ব্যাংকিং খাতের সামগ্রিক আর্থিক ভিত্তি এমনিতেই দুর্বল। ২০২৫ সাল শেষে দেশের অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকের নিট মুনাফা কমেছে, এমনকি অনেকে লোকসানেও রয়েছে।

তথ্যানুসারে, ২০২৫ সাল শেষে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের সম্মিলিত নিট মুনাফা আগের বছরের ৪ হাজার ৫৩৯ কোটি টাকা থেকে ৩১% কমে দাঁড়িয়েছে মাত্র ১ হাজার ৬৬৭ কোটি টাকায়।

এমন পরিস্থিতিতে ডিএসসিসির মতো একটি সংস্থার উৎসব আয়োজনের জন্য কোটি কোটি টাকার স্পন্সরশিপ চাওয়াকে ব্যাংকের জন্য অতিরিক্ত বোঝা হিসেবে দেখছেন তারা।

একই সঙ্গে তারা স্পষ্ট জানান, বাংলাদেশ ব্যাংকের নিয়মানুযায়ী সিএসআর তহবিল থেকে এ ধরনের উৎসব বা মেলায় অর্থায়নের কোনো সুযোগ নেই। তাই ব্যাংক থেকে স্পন্সর নিয়ে উৎসব আয়োজনের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন তারা।

চিঠিতে যা বলেছে ডিএসসিসি

ডিএসসিসির পাঠানো চিঠিতে বলা হয়েছে, রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে আগামী ১ আগস্ট থেকে ঢাকাবাসীর সর্বজনীন উৎসব 'ঢাকা দিবস-২০২৬: হৃদয়ে ঢাকা'- উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

'আমার শহর, আমার দায়িত্ব: আমি বদলাই, ঢাকা বদলাবে'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ দিনব্যাপী বিশেষ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছে ডিএসসিসি। এতে বর্ণাঢ্য শোভাযাত্রা, ঐতিহ্যবাহী মেলা, ম্যারাথন, সাইক্লিং, কনসার্ট ও প্রদর্শনীসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে; যা ঢাকার নাগরিক ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরবে।

চিঠিতে আরও বলা হয়, 'আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কাজের সুনাম সর্ববিদিত। আমরা বিশ্বাস করি, আপনাদের উদার আর্থিক অংশীদারিত্ব এই উৎসবের সফলতা বহুগুণ বাড়িয়ে দেবে।'

যা বলছেন ডিএসসিসি প্রশাসক ও ব্যাংকাররা

বিষয়টি নিয়ে ডিএসসিসির প্রশাসক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'ঢাকা একটি ঐতিহ্যবাহী শহর, তবে এর ইতিহাস কখনোই ওভাবে ফোকাস পায়নি। এই উদযাপনের মাধ্যমে ঢাকার অতীত, ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরা হবে, যা ঢাকাবাসীকে গর্বিত করবে।'

ব্যাংকগুলোর অমতের বিষয়ে তিনি বলেন, 'ব্যাংকের স্পন্সর করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে, তা আমরা জানি। দেখা যাক ব্যাংকগুলোর কাছ থেকে কেমন ফান্ড পাওয়া যায়।'

অন্যদিকে, প্রায় ২০টি বাণিজ্যিক ব্যাংকের এমডি নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন।

একটি ব্যাংকের এমডি বলেন, 'ব্যাংকের আমানতের অর্থ আমানতকারী ও শেয়ারহোল্ডারদের। প্রশাসক চাইলেন বলেই তো আর সেই টাকা দেওয়া যায় না। সিএসআর ফান্ডের টাকা জনকল্যাণমূলক কাজে ব্যবহারের স্পষ্ট নির্দেশনা রয়েছে। ৭ দিনের কোনো মেলা বা কনসার্টে এই অর্থ ব্যয়ের কোনো আইনি সুযোগ নেই। আমরা অর্থায়ন করব না।'

আরেকটি ব্যাংকের এমডি বলেন, 'দৃশ্যমান জনকল্যাণমূলক কাজ ছাড়া আমরা সিএসআর ফান্ড দিই না। আমাদের মতো দরিদ্র দেশে সিএসআর ফান্ড খরচ করার জন্য শিক্ষাবৃত্তি বা স্বাস্থ্যসেবার মতো অনেক উপযুক্ত জায়গা রয়েছে।'

আরেকজন এমডি ডিএসসিসির কাজের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলে বলেন, 'সামান্য বৃষ্টিতেই যখন ঢাকা দক্ষিণ সিটির অধিকাংশ সড়ক জলাবদ্ধতায় অচল হয়ে পড়ে এবং অপর্যাপ্ত ড্রেনেজের কারণে নাগরিক দুর্ভোগ চরমে পৌঁছায়, তখন সেই বাস্তবতাকে পাশ কাটিয়ে কোটি কোটি টাকা খরচ করে ৭ দিনের উৎসব আয়োজন কতটা যুক্তিযুক্ত?'

তিনি আরও বলেন, 'ডিএসসিসির উচিত তাদের নিজস্ব তহবিল থেকেই যদি সম্ভব হয় এটি পরিচালনা করা, ব্যাংকগুলোকে চাপ দেওয়া নয়।'

নগরপরিকল্পনাবিদরা যা বলছেন 

ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, 'ঢাকার দক্ষিণে ড্রেনেজ সিস্টেমকে উন্নত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা আরও উন্নত করা জরুরি। ঢাকাকে উন্নত করতে সিটি কর্পোরেশনকে আরও অনেক কাজ করতে হবে। কারণ বৃষ্টি পড়লে ঢাকার দক্ষিণের রাস্তাঘাট পানির নীচে তলিয়ে যায়।'

তিনি বলেন, 'সিটি কর্পোরেশন এমন একটি অনুষ্ঠান আয়োজন করার ক্ষেত্রে ব্যাংকগুলোর কাছে এভাবে অর্থায়ন চাইতে পারে কি না সেটা নিয়ে একটা নৈতিক প্রশ্ন রয়েছে, আমার মনে হয় এর কোনো নৈতিক জায়গা নেই। এই রকম অর্থ চাওয়া এক রকম চাঁদাবাজি।'

তিনি আরও বলেন, 'আওয়ামী সরকারের আমলেও আমরা এমন চর্চা দেখেছি। বিভিন্ন অনুষ্ঠানের কথা বলে ব্যাংক ও নানা প্রতিষ্ঠান থেকে স্পন্সরের নামে চাঁদা নেওয়া হয়েছে।'

আদিল মুহাম্মদ খান বলেন, 'ব্যাংক আমানতকারীর অর্থ দিয়ে ব্যবসা করে, তাই ব্যাংক কেনো এ ধরনের অনুষ্ঠান করার জন্য অর্থ চাওয়া ঠিক নয়। তাছাড়া এ রকম অনুষ্ঠানে অর্থ দেওয়া হলে সেটার হিসাবও ঠিকমতো থাকে না।'

Related Topics

টপ নিউজ

ডিএসসিসি / ঢাকা / ৪১৬ বছর উদযাপন / বাণিজ্যিক ব্যাংক / এমএফএস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ফরাশগঞ্জ: ঢাকার প্রথম ‘অফিস পাড়া’র খোঁজে
  • ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
by Taboolaby Taboola
Sponsored LinksSponsored Links
Promoted LinksPromoted Links
You May Like
このゲームを開始するとすぐに、他のゲームはすべて忘れてしまいました。日々のヒーロー
Undo
「AIに奪われる仕事」意外な職種が上位にランクインNewSphere
Undo

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮১০

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 July, 2026, 05:40 pm
Last modified: 24 July, 2026, 05:51 pm

Related News

  • হামে মৃত্যু ৮০০ ছাড়াল, টিকাদানের ঘাটতি ও দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা 
  • হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৩
  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৯৭
  • দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২
  • বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮১০

শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
24 July, 2026, 05:40 pm
Last modified: 24 July, 2026, 05:51 pm
ফাইল ছবি: টিবিএস

দেশে আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১০ জনে।

শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭১৫টি শিশুর। আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে আরও ৯৫টি শিশু প্রাণ হারিয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৫০ জন। ফলে ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ১৫০ জন।

এদিকে, একই সময়ে পরীক্ষাগারে আরও ১৮৭ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। এতে দেশে মোট পরীক্ষাগারে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ১৫ হাজার ১৯৪ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত মোট ১ লাখ ৪ হাজার ৭১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৬ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Related Topics

টপ নিউজ

হাম / হামের উপসর্গ / শিশু / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • হামে মৃত্যু ৮০০ ছাড়াল, টিকাদানের ঘাটতি ও দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা 
  • হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৩
  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৯৭
  • দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২
  • বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো সাতক্ষীরায় বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 July, 2026, 04:30 pm
Last modified: 24 July, 2026, 05:00 pm

Related News

  • ভারতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঘরে ফিরে তা নিয়েই মিম বানাচ্ছেন তরুণেরা
  • সরকারের সঙ্গে আলোচনায় রাজি নয় সিজেপি, কাল ভারতজুড়ে পুলিশি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • জামায়াত থেকে বহিষ্কার, এমপি পদও কি হারাবেন গাজী নজরুল ইসলাম?
  • দিল্লিতে ককরোচ পার্টির বিক্ষোভ অব্যাহত; ‘ষড়যন্ত্রের’ খোঁজে পুলিশের মামলা; আলোচনার আশ্বাস শিক্ষামন্ত্রীর

গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো সাতক্ষীরায় বিক্ষোভ

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ‘বুড়িগোয়ালিনীর সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি বাজারে এই সমাবেশ করা হয়।
টিবিএস রিপোর্ট
24 July, 2026, 04:30 pm
Last modified: 24 July, 2026, 05:00 pm
ছবি: টিবিএস

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের এমপি পদ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো তার নির্বাচনি এলাকা সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে 'বুড়িগোয়ালিনীর সচেতন নাগরিক সমাজ'-এর ব্যানারে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি বাজারে এই সমাবেশ করা হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল স্থানীয় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ছবি: টিবিএস

সমাবেশে বক্তারা বলেন, গাজী নজরুল ইসলামকে আমরা আর এমপি হিসেবে দেখতে চাই না। তাকে পদত্যাগ করতে হবে।

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে শাস্তির আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর সঙ্গে জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের ভিডিও ছড়িয়ে পড়লে দলীয় তদন্তে নৈতিক স্থলন প্রমাণিত হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়।

Related Topics

টপ নিউজ

গাজী নজরুল / এমপি পদ বাতিল / সাতক্ষীরা / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • ভারতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঘরে ফিরে তা নিয়েই মিম বানাচ্ছেন তরুণেরা
  • সরকারের সঙ্গে আলোচনায় রাজি নয় সিজেপি, কাল ভারতজুড়ে পুলিশি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • জামায়াত থেকে বহিষ্কার, এমপি পদও কি হারাবেন গাজী নজরুল ইসলাম?
  • দিল্লিতে ককরোচ পার্টির বিক্ষোভ অব্যাহত; ‘ষড়যন্ত্রের’ খোঁজে পুলিশের মামলা; আলোচনার আশ্বাস শিক্ষামন্ত্রীর
EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net