হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

761 Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
আন্তোনেলা রোকোজ্জু ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
আন্তোনেলা রোকোজ্জু ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপের পুরো টুর্নামেন্টে খেলাপ্রেমীদের চমক খেলা উপহার দিয়েছে আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে এসে চিরচেনা দলটিকে দেখা যায় ভিন্নভাবে। পুরো ম্যাচজুড়েই ছিল হতাশার চাপ। ২-৩টা আক্রমণ ছাড়া আর তেমন কিছুই লক্ষ্য করা যায়নি। শেষে ১-০ গোলে হেরে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় আলবিসেলেস্তেদের। খেলা শেষে দেশটির মহাতারকা লিওনেল মেসিকেও হতাশ হতে দেখা যায়। হারের পর মেসির একটি ‘মলিন’ ছবি দিয়ে স্ট্যাটাস দিয়েছেন স্ত্রী আন্তোনেলা রোকোজ্জু।

বাংলাদেশ সময় সোমবার (২০ জুলাই) বেলা ১০টা ৫৭ মিনিটে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।

ওই পোস্টে মেসিকে উদ্দেশ্য করে আন্তোনেলা রোকোজ্জু লিখেছেন, ‘আপনি সবসময় আমার জন্য সর্বকালের সেরা।’

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

এর আগে যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে স্পেনের কাছে আর্জেন্টিনাকে কেবলই একটি পাড়ার দল মনে হয়েছে। মাঝমাঠ, আক্রমণভাগ কিংবা রক্ষণ। সব জায়গাতেই স্প্যানিশদের দাপটের কাছে অসহায় ছিল ৩ বারের চ্যাম্পিয়নরা। কেবল গোলপোস্টের নিচে দৃঢ়তা দেখিয়েছেন এমিলিয়ানো মার্তিনেস। ১১টি সেভ দিয়েছেন তিনি। বাকিদের এদিন খুঁজেই পাওয়া যায়নি। এমন হতাশাজনক একটি ফাইনালের পরও বীরের সম্মান পাওয়ার অপেক্ষায় মেসিরা।

নিজেদের ইতিহাসে দ্বিতীয় শিরোপা জেতায় স্পেনে এখন উৎসবের আমেজ। শিরোপাজয়ীরা দেশে ফেরার পর সে উৎসব চূড়ান্ত রূপ পাবে। ফাইনালে হারের হতাশা সঙ্গী হলেও আর্জেন্টিনার ফুটবলাররাও উৎসব থেকে বঞ্চিত হচ্ছেন না।

খেলোয়াড়েরা চাইলে উদযাপনের জন্য জাতীয় ছুটি ঘোষণা করতে চান দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

কালবেলা/এমএ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১০

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১১

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১২

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৩

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৪

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৫

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৬

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৭

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১৮

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১৯

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

২০

ফাইনাল হারের পর আর্জেন্টিনায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

99 Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
বুয়েনস আইরেসে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ছবি: সংগৃহীত
বুয়েনস আইরেসে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর দেশটির রাজধানী বুয়েনস আইরেসে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ১৫ জনকে আটক করেছে।

সংবাদমাধ্যম দ্য মিররের খবরে বলা হয়, লাখো আর্জেন্টাইন সমর্থক রাজধানীর প্রধান সড়কগুলোতে জড়ো হয়ে বড় পর্দায় ফাইনাল দেখছিলেন। তাদের আশা ছিল, লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরবে। কিন্তু অতিরিক্ত সময়ে গোল হজম করে ১-০ ব্যবধানে হেরে যাওয়ায় সেই আশা ভেঙে যায়।

ম্যাচে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখায় দলটি মানসিকভাবে ভেঙে পড়ে। পরে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেন শিরোপা জিতে নেয়।

নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনাল শেষে মাঠেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ হয়। ম্যাচ শেষের বাঁশির পর স্পেনের এরিক গার্সিয়াকে ধাক্কা দেওয়া ও আক্রমণাত্মক আচরণের দায়ে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসও লাল কার্ড দেখেন।

এদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবায়ে-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুয়েনস আইরেসে প্রায় ৩০ লাখ মানুষের শহরজুড়ে উদ্‌যাপনের পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও স্থানীয় সময় রাত প্রায় ১১টা ৪৫ মিনিটের দিকে পরিস্থিতি বদলে যায়।

জাতীয় স্মৃতিস্তম্ভ ওবেলিস্কের চারপাশে নিরাপত্তার জন্য স্থাপন করা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন একদল সমর্থক। এরপরই পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ২০ মিনিট ধরে চলা সংঘর্ষে বিপুলসংখ্যক সমর্থক পুলিশের দিকে কাচের বোতলসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে।

ইনফোবায়ের তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষে কয়েকজন আহত হলেও তাদের অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, রাজধানীর বিভিন্ন সড়কে ভাঙা কাচ ও অন্যান্য ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। একটি ছবিতে একজন পুলিশ সদস্যকে মাটিতে পড়ে থাকা এক সমর্থককে লাথি মারতে দেখা গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে পরাজয়ের পরও আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। স্পেন অধিনায়ক রদ্রি বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, খেলোয়াড় ও কোচিং স্টাফ যেদিন উদ্‌যাপনের সিদ্ধান্ত নেবেন, সেদিনই জাতীয় ছুটি ঘোষণা করা হবে।

আর্জেন্টাইন প্রেসিডেন্টের বার্তায় বলা হয়, ‘জনগণকে জানাচ্ছি—খেলোয়াড় ও কোচিং স্টাফ যে দিন উদ্‌যাপনের সিদ্ধান্ত নেবেন, সেই দিনটিকে জাতীয় ছুটি ঘোষণা করা হবে।’

উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপ জয়ের পরও আর্জেন্টিনায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। ফাইনালের পরের মঙ্গলবার দলটি বুয়েনস আইরেসে ফিরে এলে ওবেলিস্ককে কেন্দ্র করে বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছিল।

কালবেলা/এমএ/এএসএম

X