ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ডহরশংকর এলাকায় নির্মাণাধীন একটি সেতুর কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবিতে শুক্রবার (১০ জুলাই) সকালে নির্মাণকাজ বন্ধ করে দেন স্থানীয়রা।
- সর্বশেষ
- জাতীয়
- রাজনীতি
- অর্থনীতি
- আন্তর্জাতিক
- খেলা
- চট্টগ্রাম প্রতিদিন
- সারাদেশ
- ফিচার
- বিনোদন
- রাশিফল
- শিল্প-সাহিত্য
- লাইফস্টাইল
- ইসলাম
- মুক্তমত
- বাংলানিউজ স্পেশাল
- প্রবাসে বাংলাদেশ
- আইন ও আদালত
- স্বাস্থ্য
- শিক্ষা
- জলবায়ু ও পরিবেশ
- বিদ্যুৎ ও জ্বালানি
- ক্যারিয়ার
- কর্পোরেট কর্নার
- নির্বাচন ও ইসি
- শেয়ারবাজার
- দিল্লি, কলকাতা, আগরতলা
- আরও
- তথ্যপ্রযুক্তি
- বসুন্ধরা শুভসংঘ
ঝালকাঠিতে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থে নির্মাণাধীন সেতুর কাজে শুরু থেকেই নানা অনিয়ম চলছে। নকশা ও প্রকৌশলগত মানদণ্ড উপেক্ষা করে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, সেতুর পাইলিংয়ের ক্ষেত্রে নির্ধারিত ৬০ ফুটের পরিবর্তে মাত্র ১৫ ফুট পাইল ব্যবহার করা হচ্ছে। এছাড়া ব্ল্যাক স্টোনের পরিবর্তে হোয়াইট স্টোন, সিলেটি বালুর পরিবর্তে স্থানীয় বালু এবং ২০ মিলিমিটার রডের পরিবর্তে ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হচ্ছে।
তারা আরও বলেন, চলমান বন্যা পরিস্থিতিতে পানির নিচে ঢালাই কাজ করা হয়েছে, যা নির্মাণকাজের মান নিয়ে আরও বড় প্রশ্ন তৈরি করেছে। শুধু তাই নয়, কাজের সময় উপজেলা প্রকৌশলীর প্রতিনিধি উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও তার অনুপস্থিতিতেই ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে আসছিল।
স্থানীয়দের দাবি, এসব অনিয়মের প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ করে দিলে ঠিকাদার ঘটনাস্থলে এসে উল্টো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এবং একইভাবে কাজ সম্পন্ন করবেন বলে হুমকি দেন। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ আরও বেড়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি উন্নয়ন প্রকল্পের নামে নিম্নমানের কাজের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের পাশাপাশি জননিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলা হচ্ছে। তারা অবিলম্বে নির্মাণকাজের তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, আমরা এখন পর্যন্ত এ সেতুর কাজ শুরু করিনি। ঠিকাদার কেন আমাদের না জানিয়ে কাজ শুরু করেছেন, সে বিষয়ে তাকে নোটিশ দিয়ে কৈফিয়ত চাওয়া হবে।
ওই কাজের তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী (এসও) আবুল বাসার বলেন, ব্রিজের কাজের আদেশ অনেক আগেই দেওয়া হয়েছিল। যার মেয়াদ গত ১৫ জুন শেষ হয়েছে। সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মেয়াদ বাড়ানোর আবেদন না করে এবং আমাদের না জানিয়েই কাজ শুরু করেন। আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
উপজেলা প্রকৌশ্রলীর এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ও তদারকি ছাড়াই কীভাবে সরকারি প্রকল্পের কাজ শুরু হলো এবং কার ছত্রচ্ছায়ায় এতদিন তা চলতে থাকল। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট কাজের ঠিকাদার রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রফিকুল ইসলাম মৃধা প্রকৌশলীদের বক্তব্য অসত্য দাবি করে জানান, কাজের মেয়াদ শেষ হওয়ার পরে আমরা মেয়াদ বাড়ানোর আবেদন করেছি। আরও তিন মাস সময় আমরা পাবো। কাজের লে-আউট করার সময় এসও আবুল বাসার উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, আমাদের কাজ কেউ বন্ধ করেনি। ভারী বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ার কারণে আমরাই কাজ করিনি। রোববার ব্রিজের পাইল বসানো হবে। আপনাদের (সাংবাদিকদের) দাওয়াত। এসে দেখে যাইয়েন।
- এসআই
সম্পর্কিত খবর
টেকসই কৃষির পাঁচ দফা রূপরেখা, কৃষকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান
ডিভিশনাল করেসপন্ডেন্ট
জলবায়ু পরিবর্তন, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও ফসলের ন্যায্যমূল্য না পাওয়ার মতো বহুমুখী সংকটের মধ্যে দেশের কৃষিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে পাঁচ দফা রূপরেখা ঘোষণা করেছে বাংলাদেশ কৃষক ফেডারেশন। রোববার (১৯ জুলাই) পবা উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে আয়োজনে দিনব্যাপী কৃষক কর্মী প্রশিক্ষণ কর্মসূচিতে এ রূপরেখা ঘোষণা করা হয়। বাংলাদেশ কৃষক ফেডারেশনের আয়োজনে এতে জেলার বিভিন্ন উপজেলার কৃষক, কৃষক সংগঠনের নেতারা, উন্নয়নকর্মী, পরিবেশকর্মী ও সাংবাদিকরা অংশ নেন। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমএ মান্নান। সভাপতিত্ব করেন রুলফার পরিচালক আফজাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম। বিশেষ অতিথি ছিলেন উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার (উবিনীগ) পরিচালক জাহাঙ্গীর আলম জনি, পরামর্শক ডা....
আর্জেন্টিনার জয়ে উন্মাদনা: মহিষের মাংসে সমর্থকের ভোজ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার ফাইনালে ওঠার আনন্দে ব্যতিক্রমী আয়োজন করেছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ফুটবলপ্রেমীরা। প্রিয় দলের সাফল্য উদযাপন করতে একটি মহিষ জবাই করে শতাধিক সমর্থককে নিয়ে ভোজের আয়োজন করেছে উপজেলার মার্কাজ মোড় একতা সমিতি। রোববার (১৯ জুলাই) দুর্গাপুর উপজেলার মার্কাজ মোড় এলাকায় এ ভোজের আয়োজন করা হয়। এতে অংশ নেন এলাকার আর্জেন্টিনা সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আয়োজকরা জানান, আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন থেকে তারা দীর্ঘদিন ধরেই বিভিন্ন আয়োজন করে আসছেন। বিশ্বকাপের প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচে দলটির সাফল্য উদযাপন করা হলেও এবার ফাইনালে ওঠার আনন্দকে স্মরণীয় করে রাখতেই মহিষ জবাই করে ভোজের উদ্যোগ নেওয়া হয়েছে। আরও পড়ুন বিশ্বকাপ সম্প্রচার ব্যয় প্রায় শূন্যে নামানোর দাবি তথ্যমন্ত্রীর...
বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন ভূমি প্রতিমন্ত্রী
স্টাফ করেসপন্ডেন্ট
বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠী ক্ষতি কাটিয়ে উঠে যেন নতুন ভাবে দাঁড়াতে পারে, সুন্দরভাবে বাঁচতে পারে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী নির্দেশনায় খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের দেখতে ও খাদ্য সহায়তা প্রদান করতে এসেছেন বলে জানান ভূমি ও পার্বত্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। রোববার(১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ির মহালছড়ির চৌংড়াছড়িতেবন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারেরমাঝে এ খাদ্য সহায়তা প্রদানকরেন। এ সময় তিনি আরো বলেন, বন্যার প্রথম দিন থেকে তিন পার্বত্য জেলায় পর্যাপ্ত বরাদ্দ দেয়া হয়েছে। সরকার দায়িত্ব নেয়া পর থেকে একটার পর একটা দুর্যোগ সফল ভাবে মোকাবিলা করছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী রংধনু জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেন এ জন্য স্থানীয়...
বগুড়ায় ডিবি হেফাজতে আসামির মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর চালক আব্দুল মান্নান মোল্লা (৪৫) হত্যা মামলার এক আসামি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত আসামি মো. আসাদ (৩০) সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা মধ্য উত্তরপাড়া গ্রামের মতি মুন্সির ছেলে। এর আগে, গত ২৯ জুন সকালে সারিয়াকান্দি উপজেলার দড়িপাড়া গ্রামের কৈ-খালি বিলের পাশ থেকে অটোরিকশাচালক আব্দুল মান্নান মোল্লার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল মান্নান গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের গেদা মুন্নার ছেলে। এ ঘটনায় সারিয়াকান্দি থানায় ১ জুলাই মামলা (নং-১) দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩৯৪/৩০২/২০১/৩৪ ধারায় রুজু করা হয়েছে। পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুর ১টা ১৫ মিনিটে বগুড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে মো. আসাদকে আটক করা হয়। পরে তাকে জেলা গোয়েন্দা (ডিবি)...