বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারের কাছে কেন ক্ষমা চাইলেন নরওয়ের গোলরক্ষক?

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০২:২৩ এএম
32 Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চ থেকে ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়েছিল নরওয়ে। লাতিন পরাশক্তিদের ‘হেক্সা’ বা ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তারা।

ঐতিহাসিক সেই জয়ের অন্যতম রূপকার ছিলেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ড। মাঠের লড়াইয়ে ব্রাজিলকে স্তব্ধ করে দিলেও, মাঠের বাইরের এক বার্তায় এবার সবার হৃদয় জয় করে নিয়েছেন তিনি।

ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়রের কাছে ক্ষমা চেয়ে এবং তাকে ‘কিংবদন্তি’ আখ্যা দিয়ে বড় মানসিকতার দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করেছেন এই গোলরক্ষক।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই রোমাঞ্চকর ম্যাচের স্মৃতিচারণ করেন ওরইয়ান নিলান্ড।

সেখানেই প্রতিপক্ষ দলের সেরা তারকার প্রতি শ্রদ্ধা জানান তিনি। নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ওরইয়ান নিলান্ড লিখেছেন, ‘ওই ম্যাচটার কথা আমি জীবনেও ভুলতে পারব না।

আমরা যতগুলো দলের বিপক্ষে খেলেছি, তার মধ্যে ব্রাজিল অন্যতম সেরা। নেইমার আমার চোখে এখনও একজন কিংবদন্তি। আমি আশা করি, তিনি আমাকে ক্ষমা করে দেবেন।’ মাঠের খেলায় বুক চিতিয়ে লড়াই করলেও ম্যাচ শেষে প্রতিপক্ষের প্রতি এমন সম্মান প্রদর্শন ফুটবল বিশ্বে বেশ সাড়া ফেলেছে।

তবে নায়ল্যান্ডের পোস্টে ‘ক্ষমা’ চাওয়ার বিষয়টি নিয়ে ভক্তদের মনে কিছুটা কৌতূহলের জন্ম দিয়েছে। ঠিক কী কারণে তিনি ক্ষমা চাইলেন, তা পোস্টে স্পষ্ট করে বলেননি নরওয়েজিয়ান এই তারকা।

তবে ফুটবল বিশ্লেষক ও সমর্থকদের ধারণা, ম্যাচের শেষ দিকে নেইমারের পেনাল্টি শট নেওয়ার সময় যে স্নায়ুচাপ ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সম্ভবত সেই মুহূর্তের কোনো ঘটনার জন্যই এই বিনয়ী বার্তা দিয়েছেন ওরইয়ান নিলান্ড।

মাঠে যতই রেষারেষি থাকুক না কেন, দিনশেষে ফুটবল যে সম্প্রীতি আর সম্মানের খেলা, ওরইয়ান নিলান্ডের এই পোস্ট যেন সেটিই আরেকবার প্রমাণ করল।

ব্রাজিলকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে সেলেসাও সমর্থকদের কাছে খলনায়ক বনে গেলেও, এই একটি পোস্ট দিয়ে তাদেরও মন গলিয়েছেন নরওয়ের গোলরক্ষক। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলিয়ান ভক্তরাও ওরইয়ান নিলান্ডের এই সুন্দর মানসিকতার প্রশংসা করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ফ্রান্সের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে স্পেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০২:০৫ এএম আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০২:০৮ এএম
Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বিরতিতে ১-০ গোলে এগিয়ে রয়েছে স্পেন। আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দারুণ ছন্দে খেলেছে লা রোজারা। বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়ে ফ্রান্সকে চাপে রাখে স্প্যানিশরা।

শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম গোলের দেখা পায় স্পেন। ম্যাচের ২২তম মিনিটে বক্সের ভেতর লামিন ইয়ামাল ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে মিকেল ওইয়ারসাবাল নিখুঁত শটে বল জালে জড়িয়ে স্পেনকে এগিয়ে দেন।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় ফ্রান্স। তবে স্পেনের সংগঠিত রক্ষণ ও মাঝমাঠের দাপটে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা। উল্টো ব্যবধান বাড়ানোর সুযোগও তৈরি করেছিল স্প্যানিশরা, যদিও তা কাজে লাগাতে পারেনি।

ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করেছে স্পেন। এখন দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে ফ্রান্সের সামনে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
World Cup