মেট্রোরেলের পিলারে ছাত্রদল নেতা আবিদের গ্রাফিতি

০৮ জুলাই ২০২৬, ০৪:২৫ PM
মেট্রোরেলের পিলারে ছাত্রদল নেতা আবিদের গ্রাফিতি

মেট্রোরেলের পিলারে ছাত্রদল নেতা আবিদের গ্রাফিতি © সংগৃহীত

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশনের টিএসসি সংলগ্ন পিলারে আঁকা হয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের একটি গ্রাফিতি। এতে চব্বিশের গণঅভ্যুত্থানে আবিদের ভূমিকা তুলে ধরা হয়েছে।

আবিদুল ইসলাম খান ছাত্রদলের ঢাবি শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক। গত বছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী ছাত্রদলের প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

মেট্রোর পিলারে আঁকা গ্রাফিতির দৃশ্যে দেখা গেছে, ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান ছাত্র-জনতার সামনে বক্তব্য দিচ্ছেন। স্বভাবগতভাবে বক্তৃতা দেওয়ার সময় এক হাত উঁচিয়ে রেখেছেন তিনি। এই চিত্রের পাশে লাল কালিতে লেখা ‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না।’

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার দিন রাজধানীর চানখারপুলে আবিদুল ইসলাম খান এই বক্তব্য দিয়েছিলেন। ওই দিন চানখারপুলে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আইকন শাহরিয়ার খান আনাস শহীদ হন। এই ঘটনার আগে পুলিশের মুহুর্মুহু গুলির মুখে ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ রাখতে আবেগঘন বক্তব্য দিয়েছিলেন আবিদুল ইসলাম খান। ওই সময়েই তিনি বলেছিলেন, ‘প্লিজ, কেউ কাউকে ছেড়ে যায়েন না।’

এই ঘটনার পর শাহরিয়ার খান আনাস ছাড়াও আরও ৪ জন শাহাদাতবরণ করেন। এ ছাড়া আহত হন আরও অসংখ্য।

মিসরের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিল…
  • ০৯ জুলাই ২০২৬
ফিফা সভাপতির বিরুদ্ধে নোয়াখালীর থানায় যুবকের অভিযোগ, ৫ কোটি…
  • ০৯ জুলাই ২০২৬
সুইজারল্যান্ড ম্যাচের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা
  • ০৯ জুলাই ২০২৬
বাবাকে ক্যান্সারে হারানোর পর এবার মৃত্যুর সঙ্গে লড়ছেন শিক্ষ…
  • ০৯ জুলাই ২০২৬
কেউ সরকারি খরচে খিচুড়ি রান্না শেখার জন্য বিদেশ যেতে পারবেন…
  • ০৯ জুলাই ২০২৬
ফের সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence
notification icon
দ্য ডেইলি ক্যাম্পাসের সর্বশেষ নিউজ অ্যালার্ট‌ পেতে এখনই সাবস্ক্রাইব করুন!