রাজাপুরে বিভিন্ন অভিযোগে ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার পারিবারের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির রাজাপুর উপজেলার ১নং সাতুরিয়া ইউনিয়নের ছাত্রদল সভাপতি ও তার পরিবারের কয়েক সদস্যদের বিরুদ্ধে চাদাবাজি, মাদক ব্যবসা, ও

2026-07-08T11:26:48+00:00
2026-07-08T11:26:48+00:00
বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬
   
রাজাপুরে বিভিন্ন অভিযোগে ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার পারিবারের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:২৬ এএম   (ভিজিট : ১৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার ১নং সাতুরিয়া ইউনিয়নের ছাত্রদল সভাপতি ও তার পরিবারের কয়েক সদস্যদের বিরুদ্ধে চাদাবাজি, মাদক ব্যবসা, ও দখলবাজির অভিযোগ এনে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে কিছু এলাকাবাসী। ৭ জুলাই মঙ্গলবার বিকেল ৫ টা ৩০ মিনিটের সময় লেবুবুনিয়া বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ৪ নং ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি মো. হেমায়েত উদ্দীন ও তার তিন ছেলে ছাত্রদল সভাপতি সজীব, বাবুল ও আলম এবং ছাত্রলীগ কর্মী কাইফ লেবুবুনিয়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায়। কয়েকদিন আগে বাজারে ডাবের ব্যবসা করার জন্য সজীব ২ লক্ষ টাকা চাইলে ৬০ হাজার টাকা দেয়া হয়। বাকি ১ লক্ষ ৪০ হাজার টাকা দেওয়ার জন্য সব সময় চাপ প্রয়োগ করছে। এছাড়া তারা মাদক ব্যবসা ও বিভিন্ন জায়গায় দখলবাজি করে আসছে। এসব অভিযোগের প্রতিবাদ করায় কয়েকজনকে মারধর করা হয়। ভুক্তভোগীরা প্রশাসনের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে ছবি আক্তার, সানজিদা, নাসরিন, হান্নান আকন ও শামিম আকন বক্তব্য রাখেন।

স্থানীয়রা বলেন, লেবুবুনিয়া বাজারে ছাত্রদল সভাপতি সজিবের বড় ভাই আলম এবং শামিম আকন দুজনেই ডাব ব্যবসায়ী। কিন্তু বাজারে ব্যবসার একক আধিপত্য বিস্তার করতে আলম ৬ জুলাই  শামিম আকনের ক্রয় করা ডাব ছিনিয়ে নিয়ে যায়। যা ফিরিয়ে আনতে গেলে দুই ব্যবসায়ী গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে এতে ২ গ্রুপের প্রায় ৫ জন আহত হয়।

সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব জানান, মাদকের প্রতিবাদ করায় তার উপরে হামলা হয়েছে। তার বিরুদ্ধে আনা অন্য সব অভিযোগ মিথ্যা।





2 Shares
facebook sharing button 2
messenger sharing button
whatsapp sharing button
pinterest sharing button
sharethis sharing button


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy