বিদ্যালয়ে জিয়াউর রহমান-খালেদা জিয়া ও তারেক রহমানের ৩ বই রাখার নির্দেশনা সমালোচনার মুখে বাতিল

০৬ জুলাই ২০২৬, ০৭:৪৪ PM
বাতিল হওয়া তিনটি বই

বাতিল হওয়া তিনটি বই © টিডিসি সম্পাদিত

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে তিনটি নির্দিষ্ট বই রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে দুটি বই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা এবং একটি লিখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ওই নির্দেশনা বাতিল করে মন্ত্রণালয়।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন। তিনি বলেন, ‘ইতোমধ্যে আগের নির্দেশনাটি বাতিল করে আদেশ জারি করা হয়েছে।’

এর আগে গত ৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে (ডিপিই) জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের তিনটি বই সংরক্ষণের নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে যেন এই তিনটি বইয়ের অন্তত এক সেট রাখা হয়, তা নিশ্চিত করতে হবে।

বই তিনটি হলো ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’। মাহফুজ উল্লাহর লেখা প্রথম দুটি বই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনী এবং তৃতীয় বইটি প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা। তিনটি বই-ই জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে।

অফিসার নিয়োগ দেবে উপায়, আবেদন ১৬ জুলাই পর্যন্ত
  • ০৭ জুলাই ২০২৬
বিনা ছুটিতে অনুপস্থিত সব প্রধান ও সহকারী শিক্ষকদের তালিকা …
  • ০৭ জুলাই ২০২৬
রাতের আঁধারে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্ট…
  • ০৭ জুলাই ২০২৬
৫১ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে তিন কর্মচারী গ্রেপ্তার
  • ০৭ জুলাই ২০২৬
৫ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা সৃষ্টি হতে পারে …
  • ০৭ জুলাই ২০২৬
পর্দার আড়ালের খেলায় জয় পাওয়া যায় না, ট্রাম্প-ইনফান্তিনোকে দ…
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence
notification icon
দ্য ডেইলি ক্যাম্পাসের সর্বশেষ নিউজ অ্যালার্ট‌ পেতে এখনই সাবস্ক্রাইব করুন!