ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৫ জুলাই ২০২৬ BETA VERSION
ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার আজকের পত্রিকা ই-পেপার
Logo
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • শিক্ষা
  • তথ্যপ্রযুক্তি

সব বিভাগ বিশেষ সংখ্যা ভিডিও আর্কাইভ আজকের পত্রিকা ই-পেপার ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৫ জুলাই ২০২৬, ১২:১৭ পিএম

আরো পড়ুন

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বিয়ে বাড়ির বাস, আহত বেশ কয়েকজন

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বিয়ে বাড়ির বাস, আহত বেশ কয়েকজন

‘তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যেই আমরা বাস্তবায়ন করবো’

‘তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যেই আমরা বাস্তবায়ন করবো’

সাবেক ২ এমপিসহ আট নেতার অস্ত্রের লাইসেন্স বাতিল

সাবেক ২ এমপিসহ আট নেতার অস্ত্রের লাইসেন্স বাতিল

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি-জনতা

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি-জনতা

রংপুর

রংপুরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:৫৩ পিএম

224 Shares
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
copy sharing button
print sharing button

রংপুরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

সাংবাদিক শাবিন শাহরিয়ার মীম। ছবি : সংগৃহীত

রংপুরে এক সাংবাদিককে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাংবাদিক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এ ঘটনায় রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

undefined

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের রংপুর জেলা প্রতিনিধি শাবিন শাহরিয়ার মীম (২৮) জিডি করেন। তিনি স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ডিআরবি নিউজের প্রতিষ্ঠাতা প্রকাশকও।

Google News গুগল নিউজে ভোরের কাগজের খবর পড়তে ফলো করুন

জিডিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার দুপুরে রংপুরে এটিএন নিউজ কার্যালয়ে অবস্থানকালে একটি নম্বর থেকে কল দিয়ে প্রায় ছয় মিনিট কোনো কারণ ছাড়াই অকথ্য ভাষায় গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। জিডিতে হুমকিদাতা হিসেবে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন সুমনের নাম উল্লেখ করা হয়েছে।

সাংবাদিক শাবিন শাহরিয়ার মীম বলেন, সম্প্রতি তিনি রংপুর মেডিকেল কলেজকে কেন্দ্র করে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন। তার দাবি, এসব প্রতিবেদনের ফলে মেডিকেলকে ঘিরে গড়ে ওঠা একটি সিন্ডিকেট ভেঙে যায় এবং প্রশাসনও কঠোর অবস্থান নেয়।

তার অভিযোগ, সংবাদ সংগ্রহের জন্য মেডিকেল কলেজে গেলেই মাহবুব হোসেন সুমন তাকে ভয়ভীতি দেখাতেন এবং নিরুৎসাহিত করার চেষ্টা করতেন। তিনি দাবি করেন, সুমনের বাবা রংপুর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত কর্মচারী হওয়ায় তিনি ওই সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

শাবিন শাহরিয়ার মীম বলেন, “থানায় জিডি করেছি। ওসির সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন।”

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন সুমন বলেন, “শাবিন শাহরিয়ার মীম আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের সোর্স হিসেবে কাজ করত। সে সময় আমাদের ওপর অনেক অত্যাচার করা হয়েছে। শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামি ডিসি মারুফেরও তিনি সোর্স হিসেবে কাজ করেছেন। মীম ছাত্রলীগের সাদ্দামের আত্মীয়।

তিনি সাংবাদিকতাকে চাঁদাবাজির আখড়ায় পরিণত করেছেন। মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে টাকা আদায় করাই তার কাজ। আমার একটি রাজনৈতিক পরিচয় রয়েছে। গত কিছুদিন ধরে আমি আমার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে পোস্ট দিচ্ছি। তিনি সেসব পোস্টের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য ও পোস্ট করেন। বিষয়টি জানালে তিনি ভুল স্বীকারও করেছিলেন।

তার প্রকাশিত মিথ্যা সংবাদের কারণে মানুষ এখন সাংবাদিকদের ‘হলুদ সাংবাদিক’ বলে। ইদানীং তিনি আমাকে নিয়ে নিয়মিত পরোক্ষভাবে (ইনডাইরেক্টলি) পোস্ট করছেন। এতে আমি মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছি। সম্প্রতি আমি ঢাকায় গেলে তিনি কয়েকজন সাংবাদিককে নিয়ে আমার বিরুদ্ধে বৈঠক করেন। বিষয়টি জানার পর আমি তাকে ফোন করে গালাগাল করেছি, তবে হত্যার হুমকি দেইনি।

ডিসি মারুফের ফোনকলের সিডিআর (কল ডিটেইল রেকর্ড) বের করা হলে মীমও জুলাই হত্যা মামলার আসামি হতো।”

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, “জিডিটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে যে অডিও রেকর্ডের কথা বলা হয়েছে, সেটি সংগ্রহ করে যাচাই-বাছাই করা হচ্ছে। সংশ্লিষ্ট মোবাইল নম্বরও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রংপুর সাংবাদিক হত্যার হুমকি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
মেসির পাশে এমবাপ্পে, জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই

মেসির পাশে এমবাপ্পে, জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই

দেশের বাজারে আজ কত দরে বিক্রি হচ্ছে স্বর্ণ?

দেশের বাজারে আজ কত দরে বিক্রি হচ্ছে স্বর্ণ?

দেশেজুড়ে টানা বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

দেশেজুড়ে টানা বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

জুলাই আন্দোলন নিয়ে অপপ্রচার, পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

জুলাই আন্দোলন নিয়ে অপপ্রচার, পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

চলতি সপ্তাহেই পাকিস্তানে ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

চলতি সপ্তাহেই পাকিস্তানে ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

দেশের ১৪ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের ১৪ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১০ লেনে উন্নীত হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১০ লেনে উন্নীত হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কিশোরীকে ধর্ষণের পর সেপটিক ট্যাংকে ফেলা, অভিযুক্ত গ্রেপ্তার

কিশোরীকে ধর্ষণের পর সেপটিক ট্যাংকে ফেলা, অভিযুক্ত গ্রেপ্তার

বেসরকারি হাসপাতালে চিকিৎসক উপস্থিতি নিশ্চিতের নির্দেশ

বেসরকারি হাসপাতালে চিকিৎসক উপস্থিতি নিশ্চিতের নির্দেশ

খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত, জনসমুদ্র তেহরানের মোসাল্লায়

খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত, জনসমুদ্র তেহরানের মোসাল্লায়

সব খবর

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সোহেল তাজের স্ট্যাটাস

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সোহেল তাজের স্ট্যাটাস

স্বৈরাচারীর পথেই বর্তমান সরকার, বড় পরিবর্তন আসন্ন: জিএম কাদের

স্বৈরাচারীর পথেই বর্তমান সরকার, বড় পরিবর্তন আসন্ন: জিএম কাদের

দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ

দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ

পরিবর্তন হচ্ছে না ইংল্যান্ড ও ব্রাজিলের ম্যাচের সূচি

পরিবর্তন হচ্ছে না ইংল্যান্ড ও ব্রাজিলের ম্যাচের সূচি

আর্জেন্টিনা সমর্থকের ঘুষিতে নাকের হাড় ভাঙলো ব্রাজিল সমর্থকের

ফুটবল খেলা নিয়ে তর্ক আর্জেন্টিনা সমর্থকের ঘুষিতে নাকের হাড় ভাঙলো ব্রাজিল সমর্থকের

ভাতের মার ঢেলে গৃহবধূকে ঝলসে দিলো ননদ

ভাতের মার ঢেলে গৃহবধূকে ঝলসে দিলো ননদ

সেই ভুল আর করা চলবে না

শামা ওবায়েদ সেই ভুল আর করা চলবে না

মেসির রেকর্ডের খাতায় নতুন অধ্যায়

মেসির রেকর্ডের খাতায় নতুন অধ্যায়

শাহজালাল বিমানবন্দরে সাঁড়াশি অভিযান, আটক ৮২

শাহজালাল বিমানবন্দরে সাঁড়াশি অভিযান, আটক ৮২

নারী সাংবাদিককে কেন চুমু দিয়ে শুভেচ্ছা জানালেন মেসি?

নারী সাংবাদিককে কেন চুমু দিয়ে শুভেচ্ছা জানালেন মেসি?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

BK Family App

২০২৬ ভোরের কাগজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

কর্ণফুলি মিডিয়া পয়েন্ট, ৩য় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ | পিএবিএক্স : ০৯৬১২১১২২০০, ৫৮৩১৬৪৮৩, ৮৩৩১০৭৪, বিজ্ঞাপন : ৫৮৩১৩০১৩, ০৯৬১২১১২২০০ (Ex-113) সার্কুলেশন : ৫৮৩১৩০১৩, ০৯৬১২১১২২০০ (Ex-130), ফ্যাক্স : ২২২২২২৭৩৪ | ই-মেইল : bkagojnews@gmail.com, bkagojadvt@gmail.com

অনলাইন: ০৯৬১২১১২২০০ (Ex-133, 134) | ই-মেইল : bkagojonline@gmail.com