রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

12.8k Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
প্রতীকী ছবি

রংপুরের বদরগঞ্জে ৪৮ ঘণ্টায় পৃথক ঘটনায় এক নারী ও এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাদের মধ্যে ৩ জন আত্মহত্যা করেছেন। বাকিদের মৃত্যু হয়েছে বজ্রপাত, পানিতে ডুবা ও সড়ক দুর্ঘটনায়। এ ছাড়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে ধানক্ষেত থেকে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গতকাল সোমবার ভোরে উপজেলার দিলালপুর ডাঙ্গাপাড়া গ্রামে বাড়ির পাশের বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ফেরদৌস আলী (২২) ঘটনাস্থলেই মারা যান। বৃষ্টির সময় বজ্রাঘাতে তাঁর গলা ও বুক ঝলসে যায়।

একই দিন সকাল ৯টার দিকে বদরগঞ্জ পৌরসভার হাসপাতালপাড়া গ্রামে নিলয় কুণ্ডু (১৭) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ নিজবাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। পরে সকাল ১০টার দিকে বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্ধ বটতলা এলাকার অদূরে ভেটভেটির পাথারের। ধানখেত থেকে জাহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

এর আগের দিন রোববার উপজেলার দামোদরপুর ইউনিয়নের গোপালপুর ডাঙ্গাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে হৃদয় বাবু (৩১) এবং নাটারাম এলাকায় শাহনাজ পারভীনের (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

একইদিন লোহানীপাড়া ইউনিয়নের চড়কডাঙ্গা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে আদিবাসী তরুণী অরপিটা টুডুর (১৯) মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া রাধানগর ইউনিয়নের লালদীঘি টেকসেরহাট মহাসড়কের ধাপপাড়া জামে মসজিদের পাশে সড়ক থেকে সালেক উদ্দিন নাঈমের (১৪) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনে করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

টিআইবির পর্যবেক্ষণ / নতুন আইনেও ‘সরকারের নিয়ন্ত্রণে’ থাকবে মানবাধিকার কমিশন

নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দাখিল পাসকৃত ব্যক্তি

জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা

সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

ডাগআউট থেকেই আনচেলত্তির প্রিয় জিনিস চুরি! ‘চোর’ দলেরই একাধিক ফুটবলার

একাত্তরের মতো জুলাইকে বিক্রি করতে দেব না: হুইপ নিজান

কাতারে জব্দ থাকা অর্থ কোথায় ব্যয় হবে, জানাল ইরান

নিজ দলের এমপির বক্তব্য ‘প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির

কাঁদলেন ও কাঁদালেন আনোয়ারা

১০

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১১

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

১২

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

১৩

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

১৪

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

১৫

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৬

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

১৭

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করল ইরান

১৮

ভারত থেকে খামেনির জানাজায় যোগ দিতে যাচ্ছেন যারা

১৯

আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি

২০

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

ইয়াবাসহ আটক রাসেল হাওলাদার নামে এক আর্জেন্টিনা সমর্থক ও পাশে এআই প্রযুক্তি ব্যবহার করে একই ব্যক্তিকে ব্রাজিলের জার্সি পরিয়ে দেওয়া হয়। ছবি : কালবেলা
ইয়াবাসহ আটক রাসেল হাওলাদার নামে এক আর্জেন্টিনা সমর্থক ও পাশে এআই প্রযুক্তি ব্যবহার করে একই ব্যক্তিকে ব্রাজিলের জার্সি পরিয়ে দেওয়া হয়। ছবি : কালবেলা

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আটক এক আর্জেন্টিনা সমর্থককে এআই প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের বিরুদ্ধে। মিডিয়া সেলের গ্রুপে এমন ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ছবি পরিবর্তন করে পুনরায় সঠিক তথ্য ও ছবি মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলে প্রকাশ করা হয়। বিষয়টি ‘দুষ্টুমির ছলে’ করা হয়েছে বলে স্বীকার করেছেন বিএমপির মিডিয়া সেলের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর পলাশপুর কলোনিতে অভিযান চালিয়ে রাসেল হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। রাসেল পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাদশা হাওলাদারের ছেলে। গ্রেপ্তারের সময় রাসেলের গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল।

কাউনিয়া থানার পুলিশ রাসেলকে আটকের পর তার জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠায়। কিন্তু মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক তানজিল আহমেদ এআই টুল ব্যবহার করে ডিজিটাল কারচুপির মাধ্যমে রাসেলের গায়ে আর্জেন্টিনার জার্সির বদলে ব্রাজিলের জার্সি বসিয়ে দেন। একইসঙ্গে গণমাধ্যমে পাঠানো ই-মেইলে উল্লেখ করা হয়- ব্রাজিল সমর্থক ইয়াবাসহ আটক।

মিডিয়া উইংয়ের তৈরি করা সেই বিকৃত ছবি ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক তৈরি হয়। পরবর্তীতে গণমাধ্যমকর্মীরা বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাঈদের নজরে আনলে দ্রুত ভুল সংশোধন করে নতুন ছবি ও তথ্য প্রকাশ করা হয়। একইসঙ্গে এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ কমিশনার।

অভিযুক্ত বিএমপির মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি স্রেফ ইয়ারকির ছলে ভুলবশত হয়ে গেছে। এ জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মোহাম্মদপুর কলোনির মামুন মিয়ার ঘের সংলগ্ন এলাকা থেকে চিহ্নিত মাদক কারবারি রাসেল হাওলাদারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, পুলিশের অভিযান টের পেয়ে মূল মাদক কারবারি আঁখি (৩২) পালিয়ে যান। আঁখি দক্ষিণ পলাশপুর এলাকার আবুল হোসেন হাওলাদারের মেয়ে এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে, যেখানে আটককৃত রাসেল এবং পলাতক আঁখিকে আসামি করা হয়েছে।

X