ছাত্রদল নেতাসহ ৪ ইয়াবা কারবারি গ্রেফতার 

২৭ জুন ২০২৬, ০১:১১ AM , আপডেট: ২৭ জুন ২০২৬, ০১:১৫ AM
পুলিশের হাতে আটক দুই ইয়াবা কারবারি

পুলিশের হাতে আটক দুই ইয়াবা কারবারি © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে পৃথক অভিযানে সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়াসহ চারজন ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে উপজেলার সূর্যমনি ও কনকদিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বাউফল থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা মালেক ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া (২৫), একই ইউনিয়নের বারেক জোমাদ্দারের ছেলে সেফাতুল জোমাদ্দার (৩৪)। অন্য আরেক অভিযানে গ্রেফতার কনকদিয়া ইউনিয়নের আয়লা এলাকার আবুল প্যাদার ছেলে সাইফুল ইসলাম (২৫) ও একই ইউনিয়নের হোগলা এলাকার মান্নান হাওলাদারের ছেলে ইরান হাওলাদার (৪৫)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আসামিরা মাদক কারবারে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা কারবারের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের থেকে মোট ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, জব্দ করা করা হয়েছে। 

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

ভিসাধারীদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস
  • ২৭ জুন ২০২৬
বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিত ২৭ দলের, দেখুন কবে কোন দলের খে…
  • ২৭ জুন ২০২৬
দুই বছরের মেয়েকে বাঁচাতে ধ্বংসস্তূপেই থমকে গেল মায়ের জীবন
  • ২৭ জুন ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
  • ২৭ জুন ২০২৬
আশুলিয়ায় জমি বিক্রি না করায় মালিকের ওপর হামলার অভিযোগ বিএনপ…
  • ২৭ জুন ২০২৬
শিক্ষার্থীদের ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে
  • ২৭ জুন ২০২৬
notification icon
দ্য ডেইলি ক্যাম্পাসের সর্বশেষ নিউজ অ্যালার্ট‌ পেতে এখনই সাবস্ক্রাইব করুন!