Published : 03 Mar 2025, 07:19 PM
জামালপুরের মেলান্দহ থেকে নাট্যকার ও পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট সাংবাদিকদের বলেন, নাশকতার অভিযোগের মামলায় মেলান্দহ পৌরসভার বাসা থেকে রোববার গভীর রাতে আসাদুল্লাহ ফারাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
একই সময় কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের এই কর্মকর্তা জানান।