বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাউল গানের অনুষ্ঠানে হামলা

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ এএম
Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
বাউল গানের অনুষ্ঠানে হামলা

বাউল গানের অনুষ্ঠানে হামলা

আবারও বাউল গানের আসরে হামলা হয়েছে। পত্রিকান্তরে খবর বের হয়েছে, শেরপুর সদর উপজেলার এক বাউল গানের আসরে হামলা চালিয়ে ভাঙচুর করে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ঘটনার দুদিন পরও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে পাকুড়িয়া ইউনিয়নের গণইভরুয়াপাড়া গ্রামে শামীম ড্রাইভারের বাড়ির পাশে সদ্য ধান কাটা ক্ষেতে আয়োজন করা বাউল গানের আসরে এ হামলা হয়।

হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক গালাগালি করে বাউল গানের আসরের সরঞ্জাম ভাঙচুর করছে। আকস্মিক হামলায় উপস্থিত দর্শকরা হতভম্ব হয়ে পড়েন এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার সকালে এ বিষয়ে খোঁজখবর নিতে গেলে গণইভরুয়াপাড়া ও আশেপাশের এলাকার মানুষ বাউল গানের আসরে ভাঙচুরের বিষয়টি জানলেও কারা হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু বলতে চায়নি।

এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন গানের অনুষ্ঠানের আয়োজক ড্রাইভার শামীম মিয়া। শনিবার সকালে তিনি সাংবাদিকদের বলেন, “ব্যক্তিগতভাবে আমি বাউল গানের আয়োজন করেছিলাম। হঠাৎ কয়েকজন লোক এসে এখানে কোনো গান-বাজনা চলবে না বলে ভাঙচুর করেছে। পরে বাউল গান আর হয়নি।” একই এলাকার আরেক বাসিন্দা সামেদুল ইসলাম, পাশের শেখহাটি এলাকার রবিউল এবং গণইভরুয়াপাড়ার পল্লী দন্ত চিকিৎসক আসাদ আলীসহ অনেকেই বলেন, বাউল গানের আসরে তারা যাননি। তবে সেখানে গণ্ডগোল এবং হারমোনিয়াম ও বাঁশিসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে ফেলার কথা তারা শুনেছেন।

এছাড়া ওই অনুষ্ঠানে অতিথি নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মতবিরোধের জেরেও এ হামলা ঘটতে পারে বলে ধারণার কথা জানিয়েছেন কয়েকজন। বাউল গানের আসরে হামলার ঘটনা দেশে এইই প্রথম না। বাঙালি সংস্কৃতির উপরে এধরণের হামলা বন্ধ হওয়া দরকার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদকে সামনে রেখে চড়ছে মশলার বাজার

সায়নী ঘোষের মাথার দাম ১ কোটি রুপি!

রাজারহাট চামড়া বাজারে সিন্ডিকেট আতঙ্ক

অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

ফেসবুকির বন্ধু কি আসলেই বন্ধু ?

শাকিব খানের নায়িকা ইধিকা পালের সঙ্গে হিরো আলম!

ঝিকরগাছায় বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ সত্যিই কি থামবে?

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিশ্বের সবচেয়ে রহস্যময় ও পর্যটকশূন্য দেশ কোনটি?

হাদিসের বাণী / জান্নাতিদের অর্ধেক হবে মুসলমানরা

চাকরির ইন্টারভিউতে সফল হওয়ার উপায়

এক ইমেলে ৮ হাজার কর্মী ছাঁটাই করল মেটা

মধ্য এশিয়ার খনিজ সম্পদ ঘিরে যুক্তরাষ্ট্র-ইইউ’র আগ্রহে রাশিয়ার উদ্বেগ

রাশিয়া ৯টি ফাস্ট-নিউট্রন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে

রাশিয়া-চীন সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে : পুতিন

ঈদুল আজহা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থল বন্দর

রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার আর নেই

ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের  জ্বালানি খাতই মেরুদণ্ড : প্রতিমন্ত্রী অমিত

বেটা ভার্সন

X