বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনায় মব কালচার বনাম সুশাসন।
-----------------------------------------------------------------------------
৫৭হাজার ৩২০ বর্গমাইলের ছোট্ট একটি ভূখণ্ডে প্রায় ২০ কোটি জনসংখ্যার বিশাল ঘনবসতিপূর্ণ একটি দেশে,
দেশ পরিচালনার ক্ষেত্রে ঘটনা-দুর্ঘটনা ঘটাই স্বাভাবিক ব্যাপার বলে, সাধারণের নিকট প্রতিমান হয় এবং এটাই স্বাভাবিক।
কিন্তু দুর্ঘটনা ঘটার পরে,ভবিষ্যতের দৃষ্টান্ত স্থাপনের জন্য রাষ্ট্র তাৎক্ষণিকভাবে কি পদক্ষেপ নিলো সেটাই মূল বিবেচ্য বিষয়।
শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত ১৬ বছরের শাসনামলে যত রকমের দুর্ঘটনা ঘটেছে, সাধারণ জনগণ তাৎক্ষণিকভাবে আইনগত এবং প্রশাসনিক সহযোগিতা পেয়েছেন।
এবং দোষীদের খুঁজে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হতো,এটা সর্বজন বিদিতো।
২০২৪ সালের ৫ ই আগস্ট এর পরে মেটিকুলাস ডিজাইন করে মোল্লা ইউনুস-জামাত গং গণতান্ত্রিকভাবে নির্বাচিত শেখ হাসিনার সরকারকে হটিয়ে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর থেকে বাঙালি জাতির জীবনে মব কালচার নামক এক সীমাহীন দুর্ভোগ নেমে এসেছে।
বিগত দিনে যারা এই মব কালচারের শিকার হয়েছে তাদের কেউই রাষ্ট্রের কাছে কোন প্রতিকার পাইনি,বরঞ্চ ক্ষেত্রবিশেষ ভুক্তভোগীকেই আইনের আওতায় আনা হয়েছে।
সাধারণ জনগণের সীমাহীন প্রত্যাশা ছিলো,একটি নির্বাচিত সরকার আসলে হয়তো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে,মানুষ একটু শান্তিতে বসবাস করতে পারবে ।
কিন্তু দেখা গেল ২০২৬ সালের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে তারেক জিয়ার নেতৃত্বাধীন সরকার গঠনের পর সবে মাত্র কয়েক মাস যেতে না যেতেই জনগণের সেই আশা-আকাঙ্ক্ষা আবার ফিকে হতে বসেছে।
অতি সম্প্রতি একটার পর একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেই চলছে।
অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারেক জিয়ার সরকার প্রতিযোগিতা করে প্রতিনিয়ত দেশ পরিচালনায় ব্যর্থতার প্রমাণ দিতে ব্যস্ত হয়ে পড়েছেন।
অতি সম্প্রতি কুড়িগ্রাম জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আয়শা সুলতানাকে যেভাবে নৃশংস ও বর্বরোচিত নির্যাতন করা হয়েছে,
তা শুধু একজন নারীর উপর হামলা নয়, এটি মানবতার উপর এক ভীষণ রকমের চপেটাঘাত।
একজন নারীকে গাছের সাথে বেঁধে নির্যাতন করার দৃশ্য পুরো সমাজকে লজ্জিত করেছে।
নারী মানে দুর্বলতা নয়, নারী মানে সম্মান।
যে সমাজ নারীর নিরাপত্তা দিতে পারে না, সেই সমাজ কখনো সভ্য হতে পারে না।
আজ আয়শা সুলতানার কান্না শুধু একজন মানুষের কান্না নয়, এটি প্রতিটি মায়ের, প্রতিটি বোনের, প্রতিটি বিবেকবান মানুষের কান্না।
একজন নারীর শরীরে আঘাত করার আগে তারা ভুলে গেছে, এই নারীই কারো কন্যা, কারো বোন, কারো স্বপ্ন।
আমরা এই নির্মম নির্যাতনের তীব্র নিন্দা ও ঘৃণা জানাই।
দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক।
মানবতা জাগ্রত হোক।
জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু।
All reactions:
1 comment
1 share
Like
Comment
Please subscribe, share , support my activities https://www.facebook.com/tugrilus/subscribenow...
Subscribe to Dastagir Jahangir