(cache)স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত

মঙ্গলবার,

১৯ মে ২০২৬,

৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

মঙ্গলবার,

১৯ মে ২০২৬,

৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৩, ১৯ মে ২০২৬

আপডেট: ১৭:২৬, ১৯ মে ২০২৬

Google News
স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত

স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি স্থগিত বা বাতিল করা হয়েছে। দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদারের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের ও অধিদপ্তরাধীন সব প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি স্থগিত বা বাতিল করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের